শারীর শিক্ষার আধুনিক ধারণা (Modern Concept)পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (WBSU) ১ম সেমিস্টার শারীর শিক্ষা (Physical Education Minor - Unit 1)
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,প্রাচীনকালে শারীর শিক্ষাকে কেবল পিটি (PT), কুচকাওয়াজ, ড্রিল বা শুধুমাত্র শারীরিক কসরত হিসেবে দেখা হতো। কিন্তু আধুনিক শিক্ষাব্যবস্থায় শারীর শিক্ষার ধারণায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে।আসলেআধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী,-
"শারীর শিক্ষা হলো সাধারণ শিক্ষারই একটি অপরিহার্য অঙ্গ, যা সুনির্দিষ্ট শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিক সার্বিক বিকাশ ঘটায়।"
•শারীর শিক্ষার আধুনিক ধারণার মূল বৈশিষ্ট্য•
১)সর্বাঙ্গীন বিকাশ।আধুনিক শারীর শিক্ষার প্রধান লক্ষ্য কেবল শারীরিক শক্তিবৃদ্ধি নয়, বরং এটি মানুষের ব্যক্তিত্বের চারটি প্রধান দিকের সুষম বিকাশ ঘটায়:
•শারীরিক বিকাশঃ অঙ্গ-প্রত্যঙ্গের গঠন, হৃদযন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি এবং পেশীর সহনশীলতা গড়ে তোলা।
•মানসিক বিকাশঃ খেলাধুলো ও শারীরচর্চার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা, কৌশলগত চিন্তাভাবনা ও বুদ্ধিমত্তার বিকাশ।
•সামাজিক বিকাশঃ দলগত খেলার মাধ্যমে সামাজিক মেলবন্ধন, সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলার শিক্ষালাভ।
প্রাক্ষোভিক বিকাশঃআবেগ বা প্রক্ষোভ নিয়ন্ত্রণ করা—যেমন জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়া, রাগ ও হতাশা নিয়ন্ত্রণ করা।
২) বিজ্ঞানভিত্তিক শাখা।আধুনিক শারীর শিক্ষা কোনো আনুমানিক বিষয় নয়, এটি সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর। এতে একাধিক বৈজ্ঞানিক শাখার প্রয়োগ ঘটে, যেমন-শারীরস্থান ও শারীরবিদ্যা, মানবদেহের গঠন ও কার্যপ্রণালী বোঝার জন্য।
•বায়োমেকানিক্স ও কাইনেসিওলজি (Biomechanics & Kinesiology) হিসাবে পেশী ও অঙ্গ সঞ্চালনের সঠিক বৈজ্ঞানিক নিয়ম জানার জন্য।
•ক্রীড়া মনোবিজ্ঞান (Sports Psychology)হিসাবে অ্যাথলেটদের মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধির জন্য।
•ক্রীড়া পুষ্টিবিজ্ঞান (Sports Nutrition) হিসাবে খাদ্যের সঠিক উপাদানের মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধির জন্য।
৩)জীবনব্যাপী সুস্থতা (Lifelong Wellness)।আধুনিক শারীর শিক্ষার পরিধি কেবল স্কুল বা কলেজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষকে সারাজীবন সুস্থ থাকার পথ দেখায়। অনিয়মিত জীবনযাত্রার কারণে আধুনিক সমাজে দেখা দেওয়া নানাবিধ রোগ—যেমন স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে জীবনব্যাপী শারীরচর্চার বার্তা দেয় আধুনিক শারীর শিক্ষা।
৪)মানসিক স্বাস্থ্য ও চাপ নিয়ন্ত্রণ (Mental Health & Stress Management)।আধুনিক শারীর শিক্ষায় মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নিয়মিত শারীরিক শারীরিক ক্রিয়াকলাপ মস্তিষ্কে *এন্ডোরফিন* হরমোন নিঃসরণে সাহায্য করে, যা মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা দূর করে মনকে সতেজ রাখে।
৫)চরিত্র গঠন ও নেতৃত্ব (Leadership & Character Building)।মাঠের পরিবেশ শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে। আধুনিক শারীর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, দায়িত্ববোধ, আনুগত্য এবং সার্বিকভাবে 'স্পোর্টসম্যানশিপ' বা ক্রীড়াসুলভ মনোভাব গড়ে ওঠে।
৬) বিনোদন ও শারীরিক দক্ষতা অর্জন (Recreation & Motor Skill)।আধুনিক শারীর শিক্ষা একদিকে যেমন অবসাদ দূর করে সুস্থ বিনোদনের সুযোগ করে দেয়, অন্যদিকে এটি গতি, চপলতা (Agility), ভারসাম্য (Balance) এবং সমন্বয়সাধনের (Coordination) মতো মৌলিক শারীরিক দক্ষতা অর্জনে সহায়তা করে।
•প্রাচীন ও আধুনিক ধারণার পার্থক্য•
১)শারীরশিক্ষার প্রাচীন ধারণা অনুসারে বিষয়ের ক্ষেত্র হলো- প্রাচীন বা সংকীর্ণ ধারণা।কিন্তু-
•আধুনিক শারীরশিক্ষার অনুসারে এর আধুনিক বা ব্যাপক ধারণা |
২) শারীরশিক্ষার প্রাচীন ধারণা অনুসারে এর মূল পরিচয় হলো কেবল পিটি, ড্রিল বা শারীরিক কসরত করা। কিন্তু-
আধুনিক শারীরশিক্ষার অনুসারে এর শিক্ষার মাধ্যমে মানুষের সর্বাঙ্গীন বিকাশ হওয়া সম্ভব।
৩) শারীরশিক্ষার প্রাচীন ধারণা অনুসারে এর পরিধি খেলার মাঠ বা শারীরিক গঠন পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু-
আধুনিক শারীরশিক্ষার অনুসারে এর পরিধি শারীরিক, মানসিক, সামাজিক ও বিজ্ঞানের সমন্বয়।
৪) শারীরশিক্ষার প্রাচীন ধারণা অনুসারে কেবল শক্তি প্রদর্শন বা খেলায় জয়লাভ করা লক্ষ্য । কিন্তু-
•সমগ্র জীবনের জন্য স্বাস্থ্য ও ব্যক্তিত্ব গঠন করা হলো আধুনিক শারীরশিক্ষার লক্ষ্য।
পরিশেষে আমরা বলতে পারি যে, আধুনিক শারীর শিক্ষা কোনো বিচ্ছিন্ন শারীরিক অভ্যাস নয়; বরং এটি বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে একজন মানুষকে শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে সুস্থ, সক্ষম এবং সমাজ উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম।
ঠিক এরূপ অসংখ্য বিষয় ভিত্তিক আলোচনা ব্যাখ্যা টিউটোরিয়াল ক্লাস এবং সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 •
Comments
Post a Comment