Skip to main content

রাষ্ট্রবিজ্ঞানের (চতুর্থ সেমিস্টার) ছোট প্রশ্ন।

 ১) আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।


উত্তর - আন্তর্জাতিক সম্পর্ক মূলত আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় বিষয় নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ব্যাপকতর।


২) আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে?


উত্তর - আন্তর্জাতিক রাজনীতি হলো রাষ্ট্রসমূহের মধ্যে ক্ষমতার লাভের সংগ্রাম। আর এই ক্ষমতা লাভের সংগ্রাম হলো আন্তর্জাতিক সমাজের রাজনীতি।


৩) জাতীয়তাবাদ কাকে বলে?


উত্তর - আধুনিক বিশ্বে জাতীয়তাবাদ একটি অন্যতম প্রধান প্রভাবশালী শক্তি। সাধারণভাবে কোন জাতির মধ্যে যে ঐক্যবোধ বা চেতনা বর্তমান তাকে জাতীয়তাবাদ বলা হয় ।আসলে জাতীয়তাবাদ হল একটি মানসিক অনুভূতি।


৪) আনুষ্ঠানিকভাবে কবে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা সূচনা হয়?


উত্তর - আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা ঘটে বিংশ শতকের শুরু থেকে,তবে সুনির্দিষ্টভাবে বললে প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সাল থেকে।


৫) আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদী তত্ত্বের প্রবক্তাদের নাম লেখো।


উত্তর - বিশ শতকের আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হলেন ই এইচ কার, হান্স জে মর্গেন থাউ,জর্জ কেনান প্রমুখ ।


৬) বহুত্ববাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখো


উত্তর -ক। বহুত্ববাদীরা মনে করেন, আন্তর্জাতিক সম্পর্কের পর অরাষ্ট্রীয় কারকসমূহ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বহুজাতিক কর্পোরেশন সমূহকে বাস্তবিক পক্ষে অনেক দেশের সরকারের তুলনায় অনেক শক্তিশালী বলে বিবেচনা করা হয়।

       খ। বহুত্ববাদীরা মনে করেন রাষ্ট্র ঐকিক কারণ নয়। বস্তুতপক্ষে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বিভিন্ন আমলা, দলীয় স্বার্থ ইত্যাদি দ্বারা বহুলাংশে প্রভাবিত হয়।


৭) নির্ভরশীলতা তত্ত্বের মূল উপাদান গুলি কি কি?


উত্তর - বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি  এবং গতিশীলতা। উন্নত ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির সাথে অনুন্নত রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক। নির্ভরশীল রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বৈশিষ্ট্য।


৮) নির্ভরশীলতা বলতে কী বোঝায়?


উত্তর - নির্ভরশীলতা বলতে বুঝায় এমন এক পরিস্থিতি যেখানে কয়েকটি দেশের অর্থনীতি অন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিস্তৃতির দ্বারা প্রভাবিত হয় ।আর এই পরিস্থিতির তখনই উদ্ভব হয় যখন কোন রাষ্ট্র ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন থাকে।


৯) নিরপেক্ষবাদ বলতে কি বোঝায়?


উত্তর - নিরপেক্ষবাদ বলতে বোঝায় আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোন পরিস্থিতির বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করে স্বাধীন অবস্থান নেওয়া।

১০) বিশ্বায়ন বলতে কি বুঝায়


উত্তর - বিশ্বায়ন বলতে বোঝায় অর্থনৈতিক সংস্কৃতিক সামাজিক রাজনৈতিক ও সামরিক প্রক্রিয়া এক স্বতন্ত্র অথচ পরস্পর সংযুক্ত জটিল সমন্বয় যার মাধ্যমে একটি সর্বজনীন বিশ্ব কাঠামোর দৃষ্টিভঙ্গিকে সামাজিক সম্পর্কে বোঝার চেষ্টা করা হয়।


১১) বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়?


উত্তর - বিশ্ব সম্রাজ্য ব্যবস্থার পর ষোড়শ শতক থেকে যে আন্তর্জাতিক ব্যবস্থা উদ্ভব ঘটেছে তাকে ওয়ালারস্টাইন বিশ্ব অর্থনীতি ব্যবস্থা বলে অভিহিত করেছেন।


১২) বিশ্বব্যবস্থাপনা তত্ত্ব বলতে কি বুঝায় ?এই তত্ত্বের প্রধান প্রবক্তা কে?


উত্তর - বিশ্ব অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার ক্রিয়া-কলাপ সংক্রান্ত তথ্য কি বিশ্ব ব্যবস্থাপনা তথ্য বলে। আর এই তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ইমানুয়েল ওয়ালারস্টাইন।


১৩) আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়?


উত্তর - আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণে উদারনৈতিক দর্শনের নীতিসমূহের অনুসরণই হলো উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ।আন্তর্জাতিক উদারনীতিবাদ যেকোনো প্রকার কর্তৃত্ববাদের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে মুক্ত ভাবনার দর্শন।


১৪) আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে মার্কসীয় দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কি?


উত্তর - সব ধরনের সামাজিক সম্পর্ককে এক সামগ্রিক কাঠামোর মধ্যে বিশ্লেষণ করার শিক্ষা, রাজনৈতিক কার্যকলাপের, অর্থনৈতিক ভিত্তির ধারণা, উৎপাদন ব্যবস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মার্কসীয় দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি।


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...