Skip to main content

জানা' ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহার করা হয়? অর্থগুলি দৃষ্টান্তসহ বিশ্লেষণ করো।

'জানা' ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহার করা হয়? অর্থগুলি দৃষ্টান্তসহ বিশ্লেষণ করো।


ভূমিকাঃ 

         ইংরেজিতে Knowledge বা বাংলায় জ্ঞান বলতে আমরা বুঝে থাকি কোন বিষয় বা বস্তুকে জানা। কেননা Know এই ক্রিয়াপদ থেকে Knowledge শব্দটি এসেছে। তাই জানা ক্রিয়াপদটির অর্থ জেনে রাখা আমাদের অত্যন্ত জরুরি। আর এই জানা পদটি সাধারণত তিনটি অর্থে ব্যবহৃত হতে পারে। আর সেগুলি হল-

            ১) পরিচিতি অর্থে জানা ।

            ২) সামর্থ্য বা কর্মকৌশল অর্থে জানা।

            ৩) বাচনিক অর্থে জানা।

১) পরিচিতি অর্থে জানাঃ 

            যখন আমি বলি আমি রিচার্ড স্মিথ কে জানি, তখন এই কথাটির অর্থ হল রিচার্ডের সাথে আমার পরিচিতি আছে। অর্থাৎ দু একবার তাঁর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। এই সাক্ষাৎ পরিচয় না থাকলে কোন ব্যক্তি বা বস্তুকে জানি একথা বলা যায় না। বস্তু বা ঘটনার অস্তিত্ব সম্পর্কে এরূপ প্রাথমিক সচেতনতা থেকে যে জ্ঞান হয়, তাকে বলে পরিচিতমূলক জ্ঞান। সুতরাং 'জানা' বলতে এক্ষেত্রে বোঝায় সাক্ষাৎ পরিচিতি।

২) সামর্থ বা কর্মকৌশল অর্থে জানাঃ

          যখন আমি বলি, 'আমি ঘোড়ায় চড়তে জানি' তখন এই কথাটির অর্থ হল- ঘোড়ায় চড়বার সামর্থ্য বা কৌশল আমার জানা আছে। অর্থাৎ কীভাবে ঘোড়ায় চড়তে হয় সেই কলা কৌশল আমি জানি। বাস্তব ক্ষেত্রে যদি আমাকে ঘোড়ায় চড়তে বলা হয় এবং সত্য সত্যই আমি ঘোড়ায় চড়ে যেতে পারি তাহলেই আমি ঘোড়ায় চড়তে জানি কথাটির অর্থ বোধগম্য হবে।

৩) বাচনিক অর্থে জানাঃ 

         যখন কোন ব্যক্তি দাবি করেন যে, আমি জানি যে 'পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে' তখন 'জানা' শব্দের অর্থ হলো- কোনো ব্যক্তি বা বস্তুকে বা কোন কর্মকুশলতাকে জানা নয়। এক্ষেত্রে জানা বলতে বোঝায়, একটি বচনকে জানা। 'পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে' এটি একটি বচন। এবং 'আমি জানি' এটিও একটি বচন। এখন এই দুটি বচনকে একটি যৌগিক বচনে প্রকাশ করলে দাঁড়ায়, 'আমি জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে'। আবার অন্যভাবে বলা যায়- 'পৃথিবীর যে সূর্যের চারদিকে ঘোরে এ বিষয়ে আমার জ্ঞান' আছে।

        পরিশেষে বলা যায় যে, দর্শনের জানা কথার অর্থ বাচনিক অর্থে জানা। পরিচিতিমূলক জ্ঞান, কর্মকৌশল জ্ঞান ও বাচনিক জ্ঞান এই তিন প্রকার জানা থেকে জ্ঞান উৎপন্ন হয়। আর এই তিন প্রকার জানার মধ্যে বাচনিক অর্থে জানা দর্শনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, পরিচিতি অর্থে জানা এবং কর্মকৌশল অর্থে জানা কোনো-না কোনোভাবে বাচনিক অর্থে জানার সাথে সম্পর্কযুক্ত।


(এইরকম আরও অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ভিডিও ও সাজেশন পেতে ভিজিট করুন SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL)

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...