Skip to main content

পরিমাপন(4th.Sem) বা পরিমাপ (Measurements) কাকে বলে? পরিমাপনের স্কেলগুলি কি কি আলোচনা করো।

পরিমাপন বা পরিমাপ (Measurements) কাকে বলে? পরিমাপনের স্কেলগুলি কি কি আলোচনা করো। (4th. Semester Education General)

পরিমাপন/পরিমাপঃ

            শিক্ষায় পরিমাপ হল শিক্ষার্থীর কোন বিষয়বস্তুর অন্তর্গত কোন জ্ঞানের অথবা কোন বিশেষ বিষয়ের দক্ষতা ও ক্ষমতার পরিমাপ নির্ণয় করা। আরো সহজ কথায় বলা যায় যে-

          কোন স্তরের শিক্ষার্থীদের পাঠক্রমের অন্তর্ভুক্ত কোন বিষয়ের পরীক্ষা নেওয়ার পরে যে স্কোরমান বা মূল্যমান দেওয়া হয় তাকে পরিমাপ হিসাবে বিবেচনা করা হয়। এটি একধরনের ক্রিয়া বা প্রক্রিয়া, যা শিক্ষা ক্ষেত্রে যেকোনো বিষয়ে মূল্য আরোপের ক্ষেত্রে একটি সংখ্যাসূচক নির্দেশ করে।

পরিমাপের বা পরিমাপনের বিভিন্ন স্কেলঃ

১) নামসূচক স্কেলঃ 

         যে স্কেলের সাহায্যে কোন বস্তু বা ব্যক্তিকে সংখ্যা দ্বারা চিহ্নিত করা যায়, তাকে নামসূচক স্কেল বলে। যেমন-

           ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিতকরণ, পরীক্ষার্থীদের ক্রমিক সংখ্যা দিয়ে চিহ্নিতকরণ করা।

২) ক্রমসূচক স্কেলঃ

          যে স্কেলের সাহায্যে কোন বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে কোন বিশেষ শ্রেণিতে মাত্রার ক্রম অনুযায়ী বিন্যস্ত করা যায়, তাকে ক্রমসূচক স্কেল বলে।যেমন-

           বিদ্যালয়ের কোন একটি নির্দিষ্ট ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সাজানো, কোন বিষয়ের মতবাদকে দৃঢ়ভাবে সম্মত, সম্মত, নিরপেক্ষ অসম্মত, দৃঢ়ভাবে অসম্মত এই পাঁচ ধরনের শ্রেণীর ভিত্তিতে ব্যাখ্যা করা।

৩) আন্তর স্কেলঃ

          যে স্কেলের সাহায্যে কোন শ্রেণীর অন্তর্গত দুটি সংখ্যার মধ্যে দূরত্ব বা পার্থক্যকে কোন পূর্ব পরিকল্পিত নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে সমএকক বৈশিষ্ট্যসম্পন্ন গুণাবলীর দ্বারা প্রকাশ করা হয়, তাকে অন্তর স্কেল বলে। যেমন-

     থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার সেলসিয়াস স্কেল ইত্যাদি।

৪) আনুপাতিক স্কেলঃ

           যে স্কেলের সাহায্যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত সম্বন্ধ পরিমাপ করা হয়, তাকে আনুপাতিক স্কেল বলে।যেমন-

         কেলভিন স্কেল শিক্ষার্থীদের উচ্চতা ও ওজনের পরিমাপ করে শিক্ষার্থীদের রেকর্ড রাখা, গ্রেড পয়েন্ট গড়(GPA) নির্ণয় ইত্যাদি।

 ঠিক এই ধরনের বিষয় ভিত্তিক বিভিন্ন নোটস বিভিন্ন বিষয় ভিত্তিক এডুকেশন আলোচনা এবং বিষয়ভিত্তিক সাজেশন পেতে ভিজিট করুন "SHESHER KOBITA SUNDORBON" YOUTUBE চ্যানেলে।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...