Skip to main content

হারিয়ে যাওয়া কালি কলম

'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুবিকল্পীয় (MCQ) এবং অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন ও উত্তর (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দশম শ্রেণি প্রথম সেমিস্টার বাংলা)।

• 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধটি কার লেখা?

 উত্তরঃ শ্রীপান্থ (আসল নাম নিখিল সরকার)।

ক্যালিগ্রাফিস্ট বা লিপি-কুশলী কাদের বলা হয়?

 উত্তরঃ যারা খুব সুন্দর হাতের লেখায় দক্ষ এবং প্রাচীনকালে হাতে লিখে পুঁথি বা দলিল তৈরি করতেন, তাদের ক্যালিগ্রাফিস্ট বলা হয়।

•"কালি নেই, কলম নেই, বলে আমি—" শূন্যস্থান পূরণ করো।

 উত্তরঃ "কালি নেই, কলম নেই, বলে আমি মুন্শি।"

ফাউন্টেন পেনের বাংলা নাম 'ঝরনা কলম' কে দিয়েছিলেন?

 উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

• "জন্ম নিল ফাউন্টেন পেন"—কার হাতে এই কলমের জন্ম হয়েছিল?

     উত্তরঃলুই এডসন ওয়াটারম্যান।

   • লিপি-কুশলীদের সম্মান কতটা ছিল?

  উত্তরঃ মুঘল দরবারে লিপি-কুশলীদের প্রচুর সম্মান ছিল।আর সেখানে বলা হতো, যার হাতের লেখা যত সুন্দর, তার খাতির তত বেশি।

    •পালকের কলমের ইংরেজি নাম কী?

    উত্তরঃ কুইল ।

    • লর্ড কার্জন কোথায় কলম রাখতেন?

     উত্তরঃলেখক শ্রীপান্থের মতে, লর্ড কার্জন তাঁর যুদ্ধের সাজের মতো সাজানো বড়ো বড়ো খাপে কলম রাখতেন।

    •কোন খ্যাতিমান লেখকের মৃত্যু হয়েছিল নিজের কলমের নিবের আঘাতে?

    উত্তরঃ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।

   •আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল?

     উত্তরঃ রিজার্ভার পেন (Reservoir Pen)।

  •• প্রবন্ধের শুরুতে কালি তৈরির যে ঘরোয়া পদ্ধতিটি বলা হয়েছে ত আলোচনা করো।

 •• কীভাবে ব্যবসায়িক চুক্তিতে সই করতে গিয়ে কালি পড়ার কারণে ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কারে অনুপ্রাণিত হলেন-আলোচনা করো।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...