•রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম সেমিস্টার মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়)।
বিভাগ ১: ভারতে দলীয় ব্যবস্থা (Party System in India)
১. 'একদলীয় প্রধান্য' (One-Party Dominance) বলতে কী বোঝায়?
• স্বাধীনতার পর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতের রাজনীতিতে জাতীয় কংগ্রেসের যে নিরঙ্কুশ আধিপত্য ছিল এবং কেন্দ্রে ও প্রায় সব রাজ্যে কংগ্রেস একাই শাসন করত, তাকেই রজনী কোঠারী 'একদলীয় প্রাধান্য' বা 'কংগ্রেস সিস্টেম' বলেছেন।
২. ভারতে 'বহুদলীয় ব্যবস্থা' (Multi-Party System) বলতে কী বোঝায়?
• ভারতে জাতীয় স্তরে এবং আঞ্চলিক স্তরে অসংখ্য রাজনৈতিক দল সক্রিয়। কোনো একটি বা দুটি দলের পরিবর্তে যখন বহু দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সরকার গঠনে ভূমিকা রাখে, তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।
৩. 'আঞ্চলিক দল' (Regional Party) কাকে বলে? একটি উদাহরণ দিন।
• যে রাজনৈতিক দলের প্রভাব এবং কর্মসূচি একটি নির্দিষ্ট রাজ্য বা ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে আঞ্চলিক দল বলে। যেমন— পশ্চিমবঙ্গের 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' বা পাঞ্জাবের 'শিরোমণি অকালি দল'।
৪. ভারতে 'জোট রাজনীতি' (Coalition Politics) বলতে কী বোঝায়?
• যখন কোনো একটি রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন দুই বা ততোধিক দল মিলে একটি সাধারণ ন্যূনতম কর্মসূচির (CMP) ভিত্তিতে সরকার গঠন করলে তাকে জোট রাজনীতি বলে।
৫. 'দলত্যাগ বিরোধী আইন' (Anti-Defection Law) কী?
• ১৯৮৫ সালে সংবিধানের ৫২তম সংশোধনীর মাধ্যমে ১০ম তফসিলে এই আইন যুক্ত করা হয়। এর মূল লক্ষ্য হলো নির্বাচিত প্রতিনিধিদের এক দল থেকে অন্য দলে চলে যাওয়া রোধ করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
৬. জাতীয় দল (National Party) হওয়ার একটি শর্ত লিখুন।
• কোনো রাজনৈতিক দল যদি অন্তত চারটি রাজ্যে 'রাজ্য দল' (State Party) হিসেবে স্বীকৃতি পায়, তবে তাকে নির্বাচন কমিশন জাতীয় দল হিসেবে ঘোষণা করে।
বিভাগ ২: ভারতীয় রাজনীতির সমকালীন ইস্যু (Issues in Indian Politics)
৭. 'সাম্প্রদায়িকতা' (Communalism) বলতে কী বোঝায়?
• যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজের ধর্মীয় পরিচয়কে শ্রেষ্ঠ মনে করে অন্য ধর্মের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করে এবং রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার করে, তাকে সাম্প্রদায়িকতা বলা হয়।
৮. 'আঞ্চলিকতাবাদ' (Regionalism) বলতে কী বোঝায়?
• নিজ অঞ্চলের ভাষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক স্বার্থের প্রতি উগ্র আনুগত্য এবং কেন্দ্রের প্রতি অবহেলার অভিযোগ থেকে যে রাজনৈতিক চেতনার জন্ম হয়, তাকে আঞ্চলিকতাবাদ বলে।
৯. ভারতের রাজনীতিতে 'জাতি' (Caste)-র ভূমিকা কী?
• ভারতে ভোটব্যাংক তৈরিতে, প্রার্থী নির্বাচনে এবং রাজনৈতিক দলগুলোর সামাজিক সমীকরণ তৈরিতে 'জাতি' বা কাস্ট একটি অত্যন্ত শক্তিশালী নির্ধারক হিসেবে কাজ করে।
১০. 'ধর্মনিরপেক্ষতা' (Secularism) বলতে ভারতীয় সংবিধানে কী বোঝানো হয়েছে?
• ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা মানে হলো রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পক্ষপাতিত্ব করবে না এবং সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে (সর্ব ধর্ম সমভাব)।
১১. 'মন্ডল কমিশন' (Mandal Commission) কেন বিখ্যাত?
• ১৯৭৯ সালে বি. পি. মন্ডলের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। এই কমিশনের সুপারিশেই অনগ্রসর শ্রেণি বা OBC-দের জন্য সরকারি চাকরিতে ২৭% সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
১২. 'পরিবারতন্ত্র' (Dynastic Politics) বলতে কী বোঝায়?
• যখন কোনো রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব বা ক্ষমতা বংশপরম্পরায় একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের হাতেই থাকে, তাকে পরিবারতন্ত্র বলা হয়।
•সংক্ষিপ্ত রূপ•পূর্ণ নাম•প্রধান নেতৃত্বদানকারী দল•
•NDA-National Democratic Alliance | বিজেপি (BJP)।
•INDIA-Indian National Developmental Inclusive Alliance-জাতীয় কংগ্রেস (INC) ও অন্যান্য।
•EVM- Electronic Voting Machine ।
•VVPAT-Voter Verifiable Paper Audit Trail।
১৩. 'কংগ্রেস ব্যবস্থা' (Congress System) কথাটি কে প্রথম ব্যবহার করেন?
• প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারী ভারতে স্বাধীনতার পরবর্তী দুই দশক কংগ্রেসের একাধিপত্যকে বোঝাতে 'কংগ্রেস ব্যবস্থা' কথাটি ব্যবহার করেছিলেন।
১৪. 'বিপজ্জনক দশক' (Dangerous Decade) বলতে কী বোঝায়?
• ১৯৬০-এর দশককে জওহরলাল নেহরুর পরবর্তী রাজনৈতিক শূন্যতা এবং দেশের অভ্যন্তরীণ সংকটের কারণে 'বিপজ্জনক দশক' বলা হয়। এই সময়েই ভারতে প্রথম একদলীয় প্রাধহ্যের পতন শুরু হয়েছিল।
১৫. ভারতের রাজনীতিতে 'বামপন্থী' ও 'দক্ষিণপন্থী' দলের একটি করে উদাহরণ দিন।
• বামপন্থী দল: সিপিআইএম (CPI-M)।
• দক্ষিণপন্থী দল: ভারতীয় জনতা পার্টি (BJP)।
১৬. 'নির্বাচনী আচরণবিধি' ভঙ্গের একটি উদাহরণ দিন।
• নির্বাচনের সময় মন্দির, মসজিদ বা অন্য কোনো ধর্মীয় স্থানকে প্রচারের কাজে ব্যবহার করা অথবা ভোটারদের অর্থ বা উপহার দিয়ে প্রভাবিত করা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের উদাহরণ।
১৭. ভারতের সংসদীয় রাজনীতিতে 'বিরোধী দল'-এর একটি প্রধান গুরুত্ব লিখুন।
• বিরোধী দল সরকারের স্বৈরাচারী মনোভাবকে নিয়ন্ত্রণ করে এবং সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে জনস্বার্থে কাজ করতে বাধ্য করে।
১৮. 'পরিচয় ভিত্তিক রাজনীতি' (Identity Politics) কী?
• যখন রাজনৈতিক দলগুলো ভাষা, ধর্ম, জাতি বা লিঙ্গের মতো বিশেষ পরিচয়কে ভিত্তি করে ভোটারদের সমর্থন লাভের চেষ্টা করে, তাকে পরিচয় ভিত্তিক রাজনীতি বলা হয়।
১৯. 'সংরক্ষণ নীতি' (Reservation Policy)-র মূল উদ্দেশ্য কী?
• ঐতিহাসিক কারণে পিছিয়ে পড়া তফশিলি জাতি (SC), উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) মানুষদের শিক্ষা ও সরকারি চাকরিতে বিশেষ সুযোগ দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।
২০. ভারতে 'ভূমিপুত্র' (Sons of the Soil) তত্ত্বটি কী?
• এটি একটি আঞ্চলিকতাবাদী ধারণা। যেখানে দাবি করা হয় যে, একটি নির্দিষ্ট রাজ্যের চাকরি ও সম্পদের ওপর সেই রাজ্যের ভূমিপুত্র বা স্থানীয়দেরই অগ্রাধিকার থাকবে। (যেমন- মহারাষ্ট্রে শিবসেনার আন্দোলন)।
২১. 'লিঙ্গ রাজনীতি' (Gender Politics) বলতে কী বোঝায়?
•রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো, তাঁদের অধিকার রক্ষা এবং নীতি নির্ধারণে লিঙ্গবৈষম্য দূর করার প্রচেষ্টাকে লিঙ্গ রাজনীতি বলা হয়। (যেমন- পঞ্চায়েতে মহিলাদের ৩৩% আসন সংরক্ষণ)।
২২. 'নতুন সামাজিক আন্দোলন' (New Social Movements) বলতে কী বোঝায়?
• গতানুগতিক রাজনৈতিক আন্দোলনের বাইরে পরিবেশ রক্ষা (যেমন- চিপকো আন্দোলন), নারী অধিকার বা মানবাধিকার রক্ষার জন্য যে অরাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে, তাকেই নতুন সামাজিক আন্দোলন বলা হয়।
•দল•প্রতিষ্ঠা সাল •প্রতিষ্ঠাতা•প্রধান ব্যক্তিত্ব•
•ভারতীয় জাতীয় কংগ্রেস• ১৮৮৫• অ্যালান অক্টোবর হিউম।
•ভারতীয় জনতা পার্টি (BJP) •১৯৮০•অটল বিহারী বাজপেয়ী ও এল.কে আদভানি।
•বহুজন সমাজ পার্টি (BSP)• ১৯৮৪•কাঁশিরাম।
•অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস১৯৯৮ • মমতা বন্দ্যোপাধ্যায় ।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন ব্যাখ্যা এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL 🙏 Samaresh Sir.
Comments
Post a Comment