শাক্ত পদাবলীর প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মেজার এবং মাইনর।
১. বড় প্রশ্ন (১০ নম্বর)
আগমনী ও বিজয়া পর্যায়:
*** 1.শাক্ত পদাবলীতে আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলির সামাজিক ও পারিবারিক পটভূমি আলোচনা করো। এই পদগুলিতে বাঙালি গৃহজীবনের যে রূপ ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো।
** 2."আগমনী-বিজয়ার গান বাঙালির নিজস্ব সৃষ্টি।"— উক্তিটির আলোকে মেনকা ও উমার বাৎসল্য রসের ব্যাকুলতা পদাবলী অনুসরণে আলোচনা করো।
3. রামপ্রসাদ সেন ও রামবসুর আগমনী-বিজয়ার পদের তুলনামূলক আলোচনা করো।
***4. শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেনের কবিপ্রতির ও সাধকসত্তার পরিচয় দাও। তাঁর পদের নিজস্ব বৈশিষ্ট্য ও জনপ্রিয়তার কারণ সংক্ষেপে আলোচনা করো।
*** 5.শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্যের অবদানের কথা আলোচনা করো। রামপ্রসাদের সঙ্গে তাঁর মূল পার্থক্য কোথায়?
6. "মা কি সুখে রেখেছেন"-এর আড়ালে কবি রামপ্রসাদের যে জীবনবোধ ও আত্মনিবেদনের সুর প্রকাশ পেয়েছে, তা পদের পাঠসূচি অনুসরণে লেখো।
২. লাইন তুলে প্রশ্ন (৫ নম্বর ) ক) আগমনী ও বিজয়া পর্যায় থেকে:
১. "গিরি, এবার উমা এলে, আর উমা পাঠাব না।"
প্রশ্ন: বক্তা কে? কার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে? উমাকে আর না পাঠানোর কারণ কী? (১+১+৩)
২. "বলো গো গিরি, শুনিয়ে এসেছে, উমা নাকি মা মা বলে কেঁদেছে।"
প্রশ্ন: উক্তিটি কার? বিজয়া বা নবমীর রাতে মেনকার মনস্তত্ত্ব কীভাবে এই পদে প্রকাশ পেয়েছে?
৩. "জাগো মা কুলকুণ্ডলিনী..."বা *** "ওরে নবমী-নিশি, না হইও রে অবসান।"
প্রশ্ন:'নবমী-নিশি'-র কাছে ভক্ত বা জননীর আকুতি কী এবং কেন?
খ) ভক্তের আকুতি ও সাধনা পর্যায় থেকে:
৪. "এমন মানব-জমিন রইলো পতিত / আবাদ করলে ফলত সোনা।"
প্রশ্ন:এটি কার রচনা? রূপকটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। (১+৪)
৫. "মা আমায় ঘুরাবি কত? / যেমন কোল-ঘোরে চোখ বাঁধা বলদ।"
প্রশ্ন: পদের কবির নাম কী? 'চোখ বাঁধা বলদ'-এর রূপকটির মাধ্যমে কবি জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন?
৬. "আমি কি মা তোরে ডরাই, আমার পরম সম্বল কালীর নাম।"
প্রশ্ন: পদের প্রসঙ্গে কবির সন্তানভাব বা ‘অভিমানী ভক্ত’ রূপটি আলোচনা করো।
৭. "প্রসাদ বলে, মনের আশা, মিছা আসায় যাবে ভেসে।"
প্রশ্ন: পদের তাৎপর্য বিশ্লেষণ করো।
আগমনী-বিজয়া অংশে:পৌরাণিক কাহিনী অপেক্ষা বাঙালি সমাজ ও মায়ের বাৎসল্য রস কীভাবে প্রাধান্য পেয়েছে, সেদিকে বেশি জোর দিতে হবে।
Comments
Post a Comment