১)
একক-১
২০২৪ ক) "জপিতে জপিতে নাম /অবশ করিল গো/ কেমনে পাইব সই তারে। "- কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? পদটির ভাব সৌন্দর্য ও কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো।
খ) গোষ্ঠী নিরপেক্ষ গীতিকবিতা হিসেবে বৈষ্ণব পদাবলী আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে- এ বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো।
একক-২
গ) আগমনী ও বিজয়া পর্যায়ের গানে মাতৃহৃদয়ের যে আকুতির পরিচয় পাওয়া যায়,উদাহরণসহ তা লেখো।
ঘ) "আমায় দেও মা তবিলদারী/ আমি নিমক হারাম নই শঙ্করী।"- পদটিতে শাক্ত তত্ত্বে ঋদ্ধ কবির মানস অভিব্যক্তির প্রকাশ সম্পর্কে লেখো।
একক-৩
ঙ) কালকেতুর পশু শিকার কাহিনীকে অবলম্বন করে মুকুন্দ চক্রবর্তী হাস্যরস রসিকতার পরিচয় দাও।
চ) মুরারি শীল চরিত্রটি তার পেশা জীবনকে আশ্রয় করেই উজ্জ্বল হয়ে উঠেছে-আলোচনা করো।
একক-৪
ছ) 'কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার'-শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্যরূপে আবির্ভাবের কী কী কারণ ব্যাখ্যা করেছেন শ্রী শ্রী চৈতন্যভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস- সে সম্পর্কে লেখো।
ছ) শ্রীশ্রীচৈতন্যভাগবতের অনুসরণে শ্রীচৈতন্য মহাপ্রভুর শৈশব-বাল্য-কৈশোর জীবনের পরিচয় দাও।
২০২৫
২) ক) এ সখি হামারি দুখের নাহি ওর-কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো।
খ) নারীর জনম কেবল যন্ত্রণা সইতে -পদটির রচয়িতা কে? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত কাব্যাংশটিতে বক্তার মনোভাবের পরিচয় দাও।
গ) "শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা।/কার সাথে দ্বন্দ্ব করি চক্ষু কৈলি রাতা।।"কে, কাকে একথা বলেছেন? কোন প্রসঙ্গে বলেছেন?
ঘ) "নামমাত্র ভেদ কহে হিন্দুরে যবনে।/পরমার্থ এক কহে কোরাণে পুরাণে।।"-কে কাকে একথা বলেছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
Comments
Post a Comment