১) সংবিধানের সংজ্ঞা দাও।
২) রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত ভাবে প্রয়োজন ----------------।(সংবিধান)
৩) "সংবিধান হলো সেইসব আইন-কানুন ও রীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে"- কে বলেছেন? লর্ড ব্রাইস।
৪) গিলক্রিস্টের মতে সংবিধান হলো -------------। ( লিখিত ও অলিখিত নিয়ম )
৫) সংবিধান পরিবর্তন করার জন্য প্রয়োজন -----------( বিশেষ পদ্ধতি, সংকীর্ণ অর্থে রাষ্ট্রবিজ্ঞানী )।
৬) গতানুগতিকভাবে সংবিধানকে প্রধানত কয় শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি? ( দুই ভাগে লিখিত ও অলিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধান। )
৭) লিখিত সংবিধান কি? এই সংবিধান কোন দেশে প্রচলিত আছে? ( মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সুইজারল্যান্ড )
৮) অলিখিত সংবিধান প্রচলিত আছে এমন একটি দেশের নাম বলো ( ব্রিটেন )
৯) সংবিধান লিখিত ও অলিখিত এই দুই ভাগে ভাগ করা অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কে বলেছেন?(লর্ড ব্রাইস)
১০) সুপরিবর্তনীয় সংবিধান প্রচলিত আছে এমন দুটি দেশের নাম লেখো( ব্রিটেন নিউজিল্যান্ড )
১১) দুষ্পরবর্তনীয় সংবিধান কি? ( সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে, বিশেষ পদ্ধতি)
১২) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি ধরনের সংবিধান?
১৩) সাংবিধানিক আইন হলো দেশের সর্বোচ্চ........... (আইন)
১৪) কোন সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের কার্যাবলী নির্দিষ্ট করা থাকে? (লিখিত )
১৫) ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের রক্ষাকবচ হল................... (সংবিধান)
১৬) লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত, মূলগত নয় বলেন --------------------(গেটেল)।
১৭ ) লিখিত সংবিধান অলিখিত সংবিধান অপেক্ষা অনেক বেশি------------(স্থায়ী)
১৮) যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।
১৯) শিক্ষার অধিকার বিলটি কোন তালিকাভুক্ত ( যুগ্ম তালিকাভুক্ত)।
২০)সংবিধানকে রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ বলেছেন কে?
উত্তর: অধ্যাপক ডব্লিউ. এফ. উইলোবি (W. F. Willoughby)।
২১) "সংবিধান হলো সেই সব নিয়মকানুন ও নীতি-রীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে"—একথা কে বলেছেন?
উত্তর: লর্ড প্রাইস / লর্ড ব্রাইস (Lord Bryce)।
২২) ব্রিটেনের মহাসনদ (ম্যাগনা কার্টা / Magna Carta) রচিত হয়েছিল কত সালে?
উত্তর: ১২১৫ খ্রিস্টাব্দের ১৫ই জুন (1215 AD)।
২৩) ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর।
২৪) ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।
২৫)বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানের মোট কয়টি ধারা আছে?
উত্তর: সংখ্যাগত দিক থেকে মূল ধারাক্রম এখনও ৩৯৫টি (তবে বিভিন্ন সংশোধনের মাধ্যমে উপধারা যুক্ত হয়ে বর্তমানে মোট ধারার সংখ্যা ৪৭০টিরও বেশি)।
২৬) বর্তমানে ভারতীয় সংবিধানের মোট তফশিল (Schedule) কয়টি?
উত্তর: ১২টি।
২৭)গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ (Dr. Rajendra Prasad)।
Comments
Post a Comment