সমাজতত্ত্ব ও নৃ-তত্ত্বের পার্থক্য (Differences between Sociology and Anthropology) পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, প্রথম সেমিস্টার সমাজবিজ্ঞান মাইনর।
আমরা জানি যে,সমাজতত্ত্ব এবং নৃ-তত্ত্ব (Anthropology) উভয়ই মানবসমাজ ও তাদের সংস্কৃতি নিয়ে আলোচনা করে।আর এদের মধ্যে গভীর সাদৃশ্য থাকায় আলফ্রেড ক্রোয়েবার এদের "জমজ বোন" বলে আখ্যায়িত করেছেন। তবে বিষয়বস্তু, আলোচনার দৃষ্টিভঙ্গি ও গবেষণাপদ্ধতির ভিত্তিতে এদের মধ্যে কয়েকটি সুনির্দিষ্ট পার্থক্য বিদ্যমান। আর সেই পার্থক্যগুলি হলো-
১)আলোচনার বিষয়বস্তু দিক থেকে সমাজতত্ত্ব প্রধানত আধুনিক, জটিল, শিল্পোন্নত এবং বৃহৎ সামাজিক সংগঠন ও তাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করে।কিন্তু -
•নৃ-তত্ত্ব প্রধানত প্রাচীন, প্রাক-শিল্প, সরল ও অ-শিল্পোন্নত ছোট ছোট মানবগোষ্ঠী বা উপজাতিদের নিয়ে আলোচনা করে।
২)অধ্যয়নের পরিসরের নিরিখে সমাজতত্ত্বের পরিধি মূলতঃ মানুষের সামাজিক জীবন, সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ।কিন্তু -
•নৃ-তত্ত্ব কেবল সামাজিক জীবন নয়, বরং মানুষের দৈহিক উৎপত্তি, বিবর্তন, জৈবিক বৈশিষ্ট্য এবং সার্বিক সংস্কৃতি নিয়ে বিস্তৃত আলোচনা করে। |
৩) গবেষণা পদ্ধতিগত সমাজতত্ত্ব প্রধানত পরিসংখ্যান, জরিপ পদ্ধতি প্রশ্নমালা এবং ঐতিহাসিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে।কিন্তু-
নৃ-তত্ত্ব প্রধানত প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ এবং নৃবিজ্ঞানসম্মত ক্ষেত্রসমীক্ষা ব্যবহার করে।
৪) মূল শাখাগত দিক থেকে সমাজতত্ত্বের প্রধান শাখাগুলো হলো- রাজনৈতিক সমাজতত্ত্ব, শিল্প সমাজতত্ত্ব, নগর সমাজতত্ত্ব ইত্যাদি।কিন্তু-
নৃ-তত্ত্বের প্রধান তিনটি শাখা হলো- দৈহিক বা শারীরিক নৃ-তত্ত্ব, সামাজিক-সাংস্কৃতিক নৃ-তত্ত্ব এবং প্রত্নতাত্ত্বিক নৃ-তত্ত্ব।
৫) সময়ের দৃষ্টিভঙ্গিগত সমাজতত্ত্ব প্রধানত সমসাময়িক ও আধুনিক সামাজিক ঘটনা ও সমস্যার ওপর আলোকপাত করে।কিন্তু-
•নৃ-তত্ত্ব সুদূর অতীত থেকে শুরু করে মানুষের সমগ্র বিবর্তন ও ইতিহাসকে অনুধাবন করার চেষ্টা করে। |
পরিশেষে বলা যায় যে, সমাজতত্ত্ব ও নৃ-তত্ত্বের মধ্যে মূল পার্থক্য হলো তাদের গবেষণার ক্ষেত্র ও পদ্ধতির ধরণ।তবে আধুনিক যুগে অবশ্য দুই শাস্ত্রের সীমান্ত অনেকটাই অস্পষ্ট হয়ে এসেছে; নৃ-বিজ্ঞানীরা যেমন আধুনিক শহর নিয়ে কাজ করছেন, তেমনি সমাজবিজ্ঞানীরাও ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে গবেষণা করছেন। তবুও স্বতন্ত্র শাস্ত্র হিসেবে এই পার্থক্যগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
ঠিক এরূপ অসংখ্য বিষয় ভিত্তিক আলোচনা ব্যাখ্যা টিউটোরিয়াল ক্লাস এবং সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 •
Comments
Post a Comment