Skip to main content

Posts

প্যারীচাঁদ(৩য় সেমিস্টার) মিত্রের বাংলা গদ্য সাহিত্যে অবদান।

বাংলা গদ্য সাহিত্যে প্যারীচাঁদ মিত্র র অবদান আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, বাংলা, মেজর )। ভূমিকাঃ আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু কলেজের অন্যতম ছাত্র এবং ইয়ংবেঙ্গল দলের অন্যতম নেতা প্যারীচাঁদ মিত্র বাংলা গদ্যে বিশেষ কৃতিত্বের পরিচয় রেখে গেছেন। বঙ্কিমচন্দ্রের পূর্বে বাংলা গদ্যে যে পালাবদল হয়েছে তার পশ্চাতে ছিল বাংলা ভাষা ও সাহিত্যির দীপ্ত ব্যক্তিত্ব। আর-                                                                              সেই সকল দীপ্ত ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ছিলেন প্যারীচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের বেশি প্রসিদ্ধ ছিলেন। আসলে প্যারীচাঁদ জনকল্যাণের জন্যই কলম ধরেছিলেন স্ত্রীসমাজের সর্বাঙ্গীণ উন্নতি ছিল তাঁর একমাত্র আশা-আকাঙ্ক্ষা এবং প্রয়াস। তবে তাঁর গ্রন্থ গুলিতে সাহিত্যবোধের কোন অভাব ঘটেনি, তাই তিনি জ্ঞ...

জাতি(XI,2nd Sem .)ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো।

         • জাতিঃ রাষ্ট্রবিজ্ঞানে জাতি ও রাষ্ট্র এ দুটি বিষয়কে অনেক সময় অভিন্ন বলে মনে করা হয়। তবে 'এক জাতি এক রাষ্ট্র' তত্ত্বটি এ দুটির মধ্যে অভিন্নতার দিকটি নির্দেশ করে। কিন্তু জাতি পূর্ণতা লাভ করে রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে। আসলে-                                                                      জাতি হলো একটি সম্প্রদায়, যা একটি সাধারণ ভাষা, অঞ্চল, ইতিহাস, জাতিগততা ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠে            • রাষ্ট্রঃ রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায়, যা কোন একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। তবে রাষ্ট্র সাধারণত একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য নিয়ম-কানুন তৈরি করে।       ...

ইকতা ব্যবস্থা(3rd Sem) সম্পর্কে যা জানো লেখো সুলতানি যুগে ইফতার ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা কর

ইকতা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, •অথবা• সুলতানী যুগে ইকতা ব্যবস্থা বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ভুমিকাঃ ভারতে গজনীর ঘুরী বংশের সুলতানরা প্রথম তুর্কি শাসনকে সুসংহত রূপ দিতে শুরু করেন। সেই সাথে দিল্লির সুলতানরা তাদের অধীনে সামরিক নেতাদের বশ্যতা ও আনুগত্য আদায় করতে আগ্রহী ছিলেন।  তাঁরা ইকতা ব্যবস্থার মাধ্যমে সাম্রাজ্যের বিভিন্ন অংশের সাথে এবং দিল্লির প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন। ফলে সুলতানরা সারা দেশকে কয়েকটি ইকতা দ্বারা ভাগ করেন। তবে -        পরিবর্তিত পরিস্থিতিতে ইকতাদারী ব্যবস্থার প্রকৃতিরও পরিবর্তন ঘটেছিল। বিদ্রোহী হিন্দু সামন্তদের বিদ্রোহ দমনে এই ইকতাদাররা সুলতানদের বিশেষ সাহায্য করতেন। কাজেই রাজস্ব আদায় করা ছাড়াও সুলতানদের নির্দেশ অনুযায়ী ইকতাদারদের এই অতিরিক্ত কাজ করতে হতো। যারফলে তাঁরা প্রশাসনের অস্তিত্বের সাথে নিজেদের একাঙ্গী করে তোলেন। আর সেখানে -          •সুলতানদের সংস্কার-ইলতুৎমিস•  সুলতান ইলতুৎমিস তার সমগ্র সাম্রাজ্যকে দুটি ভাগে ভাগ করেছিলেন। দিল্লির দোয়াব এবং পার্শ্ববর্তী অঞ্চলকে তিনি নিজের অধ...

জাতীয়বাদ(XI,2nd sem )কাকে বলে? জাতীয়তাবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো।

জাতীয়তাবাদ কাকে বলে? জাতীয়তাবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো।  • জাতীয়তাবাদঃ জাতীয়তাবাদ হল একটি মানসিক অনুভূতি। যে অনুভূতির মাধ্যমে কোন জাতির ঐতিহ্য, আশা-আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ পায়। শুধু তাই নয়- ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, বংশ প্রভৃতি কারণে যখন একটি জনসমষ্টি নিজেদের সুখ-দুঃখ, ন্যায়-অন্যায় ও মান-অপমানের সমান অংশীদার বলে মনে করে এবং নিজেদের মধ্যে গভীর একাত্মবোধ অনুভব করে তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়।আর-                               ঔঔৌএই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যখন তা একটি রাজনৈতিক আদর্শ হিসেবে গড়ে ওঠে, তখন তাকে জাতীয়তাবাদ বলে।          •জাতীয়তাবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য• জাতীয়তাবাদ হলো একটি মহান আদর্শ।আর এই আদর্শ মানুষের মধ্যে ঐক্যবোধের সঞ্চার করে। সেই সাথে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আত্মত্যাগে প্রেরণা যোগায়। তবে প্রত্যেক জাতির কিছু নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য থাকে। যেখানে-                ...

গণপ্রজাতন্ত্র (3rd.Sem) চিনের বিচারব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

গণপ্রজাতন্ত্র চিনের বিচারব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, মাইনর, রাষ্ট্রবিজ্ঞান)। ভূমিকাঃ আলোচনার শুরুতেই বলে রাখা ভালো যে,১৯৮২ সালে সংবিধান অনুসারে চিনের বিচারব্যবস্থা গঠিত হয় চার শ্রেণীর আদালত নিয়ে। আর সেই আদালত গুলি হল সর্বোচ্চ গণ আদালত, আঞ্চলিক আদালতসমূহ, বিশেষ গণ আদালত এবং সামরিক আদালত। আর এই আদালত গুলির বিচারব্যবস্থার বৈশিষ্ট্য গুলি হলো- ১) অখন্ড বিচার ব্যবস্থাঃ গণপ্রজাতন্ত্রী চীনের বিচারবিভাগীয় সংস্থা বলতে গণ আদালত গুলিকে বোঝানো হয়। আর সেখানে চার ধরনের আদালত বিদ্যমান। সেই আদালত গুলি হল-                             ক) বিচার ব্যবস্থার শীর্ষে সর্বোচ্চ গণ আদালত।          খ) নিম্নে এবং অভিন্ন স্তরে রয়েছে আঞ্চলিক আদালত সমূহ                                                          ...

যুক্তরাজ্যের (3rd Sem) শাসনতান্ত্রিক রীতিনীতি ও আইনের মধ্যে পার্থক্য নির্দেশ করো

যুক্তরাজ্যের শাসনতান্ত্রিক রীতিনীতি ও আইনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান, মাইনর) ভূমিকাঃ আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, আইন হলো এমন সব নিয়ম-কানুন, যেগুলি আদালত কর্তৃক সাধারণ বিবাদ মিমাংসার ক্ষেত্রে নেওয়া হয় ও প্রয়োগ করা হয়। আর এখানে শাসনতান্ত্রিক রীতিনীতি গুলি সাংবিধানিক আইনকে ভিত্তি করে গড়ে ওঠে। তবুও শাসনতান্ত্রিক রীতিনীতি ও আইনের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কতগুলি পার্থক্য লক্ষণীয়। আর সেই পার্থক্যগুলি হলো- ১) মর্যাদা সংক্রান্তঃ শাসনতান্ত্রিক রীতিনীতি তুলনায় আইনের মর্যাদা অনেক বেশি। কারণ আইন কেউ ভঙ্গ করলে আইন ভঙ্গকারীকে শাস্তি ভোগ করতে হয়। কিন্তু-        •শাসনতান্ত্রিক রীতিনীতিকে ভঙ্গ করা হলে আইন ভঙ্গকারীর মতো শাস্তি পেতে হয় না।  ২) বলবৎযোগ্য সংক্রান্তঃ বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি মনে করেন, আদালত কর্তৃক আইনের নিয়মকানুন প্রযুক্ত হয়। তাই আইনকে আদালত কার্যকর বা বলবৎ করে। কিন্তু -          •শাসনতান্ত্রিক রীতিনীতি গুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়।  ৩) উৎস স...

ব্রিটেনের(3rd,Sem.) কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো।

ব্রিটেনের কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান , মাইনর সিলেবাস)।  ভূমিকাঃ আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, সংসদীয় গণতন্ত্রের দেশ ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট নামে পরিচিত। আর সে দেশের পার্লামেন্ট দুটি কক্ষ- উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ। পার্লামেন্টের নিম্নকক্ষ হল লর্ডসভা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস নামে পরিচিত। তবে কংগ্রেসের দুটি কক্ষ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। কংগ্রেসের নিম্নকক্ষ হলো জনপ্রতিনিধি সভা। আর এক্ষেত্রে উভয় দেশের নিম্নপক্ষ কমন্সসভা ও প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনায় আমরা দেখি-          উভয় দেশের নিম্নকক্ষের মধ্যে কিছু মিল বা সাদৃস্য লক্ষ্য করা যায়।আর সেই সদস্য গুলি হল-       উভয় দেশের নিম্নকক্ষের সদস্যরা জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন এবং উভয় দেশের নিম্নকক্ষ আইন প্রনয়ন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। সভার কার্যাদি পরিচালনা করেন স্পিকার এবং নিম্নকক্ষ বিভিন্ন কমিটির মাধ্য...