Skip to main content

আন্তর্জাতিক মাতৃ দিবস

 .        .     .মাতৃ দিবসের ছোট্ট ইতিহাস

         .         .           .সমরেশ সরদার।


মা সে যেমনই মা হোক 

তিনিই প্রথম শ্রদ্ধা ও ভালোবাসা 

জীবন যুদ্ধের প্রথম পথপ্রদর্শক

দার্শনিক।

                   আসলে মাতৃদিবসের নির্দিষ্ট কোন ধার্যদিন সঠিক নয় মনে করি। কারন সারা বছরের প্রতিটা দিনের প্রতিটি সময়ে মায়ের অনুপ্রেরণা না থাকলে কোন পুত্র সন্তান সামনে থেকে এগিয়ে যেতে পারে না। সে কারণে প্রতিটা দিনই মায়ের জন্য ধার্য থাকাটা স্বাভাবিক।।

         এই দিনটি নির্দিষ্ট কোন সীমা রেখার মধ্যে, নির্দিষ্ট কোন মেরুর মধ্যে বেঁধে রাখলে মাতৃত্বকে অবমাননা করা হয়। তবুও আজকের দিনটি ভারতবর্ষ সহ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক মাতৃ দিবস হিসাবে ১৪ই মে দিনটিকে চিহ্নিত করা হয়। কারন ----

            ১৯০৮ সালে প্রথম মাতৃ দিবস পালন করা হয় আমেরিকার ভার্জিনিয়া শহরে আনা জার্ভিসের উদ্যোগে। ১৪ই মে অর্থাৎ আজকের দিনে আনা জার্ভিস তাঁর মায়ের স্মরণ সভা একটি গির্জায় আয়োজন করেছিলেন। তিনি লাগাতার লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকের দিনটিকে মাতৃ দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তীব্রভাবে আন্দোলন চালিয়ে যান। 

          আর সেই লড়াই আন্দোলনে ফলে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯২৪ সালে আজকের দিনটিকে মাতৃ দিবস হিসাবে ঘোষণা করে দেন। অতঃপর থেকে বিশ্বের বুকে ১৪ই মে দিনটি আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে পালন করা হয়।

Comments

  1. খুব সুন্দর হয়েছে স্যার।

    ReplyDelete

Post a Comment