Skip to main content

চর্যাপদ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

চর্যাপদ থেকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো-

 ১) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ বলতে কোন সময়কে বোঝায়? 

উত্তরঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ বলতে বোঝায়- নবম শতাব্দীকে।

২) চর্যাপদ কী? 

  উত্তরঃ চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। যেটি মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন-সংগীতের সংকলন।

 ৩) চর্যাপদ কে আবিষ্কার করেন? 

  উত্তরঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

৪) কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় ?

   উত্তর: ১৯০৭ সালে।

 ৫) চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়?

   উত্তর: নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে।

 ৬) হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত চর্যাপদের গ্রন্থের নাম কী ?

   উত্তর: "হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধগান ও দোঁহা"।

 •কত সালে এই গ্রন্থ প্রকাশিত হয়?

   উত্তর: ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে)।

 •চর্যাপদের ভাষা কী নামে পরিচিত?

   উত্তর: সান্ধ্যভাষা (সন্ধ্যাভাষা)।

  •চর্যাপদে মোট কয়টি পদ পাওয়া গেছে?

   উত্তর: ৪৬টি পূর্ণ এবং একটি খণ্ডিত পদ, অর্থাৎ মোট সাড়ে ছেচল্লিশটি (৪৬.৫) পদ।

 • চর্যাপদের পদকর্তা কতজন?

   উত্তর: ২৩ জন (মতান্তরে ২৪ জন)।

 •চর্যাপদের প্রথম পদকর্তা কে?

   উত্তর: লুইপা।

 •চর্যাপদের কোন কবি সর্বাধিক পদ রচনা করেছেন?

   উত্তর: কাহ্নপা (১৩টি পদ)।

 •চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা কে?

   উত্তর: ভূসুকুপা (৮টি পদ)।

  •চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি?

   উত্তর: ২৩, ২৪, ২৫ ও ৪৮ নং পদ।

  •চর্যাপদ কোন ছন্দে রচিত?

   উত্তর: মাত্রাবৃত্ত ছন্দ।

 ১৬) চর্যাপদের সংস্কৃতি টিকাকার কে? চর্যাপদের সংস্কৃত টীকাকার কে?

   উত্তর: মুনিদত্ত।

 • কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

   উত্তর: ভূসুকুপা।

 •চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

   উত্তর: সহজিয়া বৌদ্ধধর্মাবলম্বীদের।

 • চর্যাপদে কোন রাজবংশের সময়ের চিত্র প্রতিফলিত হয়েছে?

   উত্তর: পাল ও সেন রাজবংশের আমলের সামাজিক ও প্রাকৃতিক চিত্র।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL 🙏 

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...