Skip to main content

বাংলা মেজর প্রশ্নপত্র

বাংলা মেজর প্রথম সেমিস্টার বিভিন্ন সালের প্রশ্ন (CBCS, NEP)

                         একক-১

১।ক) বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কী? এই গ্রন্থটি কে, কোথা থেকে, কবে আবিষ্কার করেন? গ্রন্থটির সাহিত্যমূল্য বিচার করো।২২

• চর্যাপদে গূঢ় ধর্মীয় সাধনতত্ত্বের প্রকাশ ঘটলেও তারই মধ্যে গানগুলিতে তৎকালীন সমাজ জীবন যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও।২১

• বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী?কে এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন? গ্রন্থটির সাহিত্যিক মূল্য বিচার করো। ২০

• 'চর্যাগীতি ধর্মসঙ্গীত হলেও সমাজ বিবিক্ত নয়- এই গানগুলোর মধ্যে পাই তৎকালীন সমাজ।' মন্তব্যটি ব্যাখ্যা করো।১৯

•বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কী? কে এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন? এই গ্রন্থটির সাহিত্যিক মূল্য বিচার করো।১৮

খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কার সম্পর্কিত তথ্য সংক্ষেপে লেখো। কাব্যটির কাব্যমূল্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।২২

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কয়টি খন্ড ও কী কী ?এই কাব্যের কাহিনী ও আঙ্গিক আলোচনা করো।২১

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির রচয়িতা কে ? গ্রন্থটির আবিষ্কার বৃত্তান্ত সংক্ষেপে লেখো। এই গ্রন্থে সমকালীন সমাজচিত্রের যে প্রতিফলন লক্ষ্য করা যায় তার পরিচয় দাও। ২০

• শ্রীকৃষ্ণকীর্তন কোন সময়ের রচিত? এই পুঁথিটির মধ্যে প্রাপ্ত চিরকুটে নামসূচক শব্দটি কী? শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটিতে যে নাটকীয়তা আছে তা কাব্যের কাহিনী অবলম্বনে আলোচনা করো।১৯

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে রচনা করেন? এই কাব্যটি মোট কটি খন্ডে রচিত? ক্রমানুসারে খন্ডগুলির নাম লেখো।এই কাব্যে সমসাময়িক বাংলাদেশের সমাজচিত্র সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো।১৮

                             একক-২

গ) মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যে সমকালীন আর্থসামাজিক অবস্থার যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো।২২

মঙ্গলকাব্যের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। মনসামঙ্গল কাব্যের যেকোনো একজন পশ্চিমবঙ্গের কবির কৃতিত্ব নিরূপণ করো। ২১

• ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকৃতপক্ষে কবির সমকালীন অবক্ষয়িত সমাজজীবনেরই শিল্প সংগীত-আলোচনা করো।২০২০

• মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। মনসামঙ্গল কাব্যের যেকোনো একজন কবির কৃতিত্ব লিপিবদ্ধ করো।১৯

• মঙ্গলকাব্যের উৎপত্তির কারণ নির্দেশ করে অন্নদামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো ।এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্রের কাব্যকৃতির পরিচয় দাও।১৮


ঘ) •ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো।এই কাব্যে কবির কৃতিত্ব সম্পর্কে বিচার করো।২২

•ধর্মমঙ্গলকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলে অভিহিত করা হয়?এই কাব্য ধারার একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো।২১

• শিবায়ন কাব্যকে শিবমঙ্গল আখ্যা দেওয়া কত দূর সঙ্গত আলোচনা করো। প্রসঙ্গত এই ধারার একজন উল্লেখযোগ্য কবির কাব্যকৃতির পরিচয় দাও।২০

• মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যে তাঁর সমকালীন আর্থসামাজিক অবস্থার যে চিত্রটি মেলে তা সংক্ষেপে আলোচনা করো।১৯

• ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলে অভিহিত করা হয়? এই কাব্যধারার শ্রেষ্ঠ কবির কৃতিত্ব ও পর্যালোচনা করো।১৮

                             একক-৩

ঙ) অনুবাদ সাহিত্যের সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণ কাব্যে বাঙালি সমাজের যে প্রতিফলন পড়েছে তার পরিচয় দাও।২২

• রোশাঙ্গ সাহিত্য ধারায় পরাগলী মহাভারত ও ছুটিখানি মহাভারত গ্রন্থ দুটি সম্পর্কে আলোচনা করো।২১

•কবি কৃত্তিবাসকে মধুসূদন বলেছে :এ বঙ্গের অলংকার'।- কৃত্তিবাসের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তাঁর কাব্য প্রতিভার মূল্যায়ন করো।২০

•ভাগবতের একজন অনুবাদকের নাম উল্লেখ করো। অনুবাদক হিসেবে তার শ্রেষ্ঠত্ব বিচার করো।১৯

• মধ্যযুগের বাংলা অনুবাদ সাহিত্য সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। কবি কৃত্তিবাসের কাব্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১৮

চ) মহাভারতের তিনজন অনুবাদকের নাম লেখো।এই কাব্যের শ্রেষ্ঠ অনুবাদকের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো।২২

রোসাঙ্গ রাজসভার দুজন কবির নাম লেখো ।এই রাজসভার যেকোনো একজন কবির কবি কৃতিত্ব আলোচনা করো।২১

• অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো? মহাভারতের তিনজন অনুবাদকের নাম লেখো।শ্রেষ্ঠ অনুবাদকের অনুবাদ কর্মের পরিচয় ও কবি প্রতিভার বৈশিষ্ট্য নির্দেশ করো।২০

• 'মধ্যযুগের দেবমাহাত্ম্যপূর্ণ কাব্য রচনার পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেমগাঁথা রচনা করলেন আরাকানের রাজসভার কবিরা।' মন্তব্যটি বিচার করো।১৯

• মহাভারতের অনুবাদক ও তাঁদের অনুবাদ কর্মের নাম উল্লেখ করো। কাশীরাম দাসের অনুবাদ কর্মের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবির কৃতিত্ব বিচার করো।১৮

                           একক-৪

ছ) প্রধান দুটি চৈতন্যজীবনী কাব্যের নাম উল্লেখ করো। কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্যজীবনী কাব্যের পরিচয় দিয়ে কবির কৃতিত্ব বিচার করো।২২

• পদাবলী সাহিত্যে কবি বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো।প্রসঙ্গক্রমে বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তভুক্তির  কারণ সংক্ষেপে উল্লেখ করো।২১

•বৈষ্ণব সাহিত্য ও দর্শনে বৃন্দাবনের ষড়গোস্বামীর ভূমিকা আলোচনা করো।২০

• প্রধান দুটি চৈতন্যজীবনী কাব্যের নাম লেখো। এই দুটি গ্রন্থের তুলনামূলক আলোচনা করো।১৯

• চৈতন্যপূর্ব ও চৈতন্যেত্তর যুগের বৈষ্ণব পদাবলীর সাহিত্যের প্রধান প্রধান পার্থক্যগুলি উদাহরণসহ আলোচনা করো।১৮

জ) পদাবলী সাহিত্যে কবি জ্ঞানদাসের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো।২২

• শাক্ত পদাবলী ধারায় শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের পরিচয় দাও।২১

• শাক্ত পদাবলীর জনপ্রিয়তার কারণ কী ?এই ধারায় সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দাও। ২০

•  নাথ সাহিত্যের ধারাগুলি উল্লেখ করো। নাথ সাহিত্যের যেকোনো একটি ধারার কাহিনী সংক্ষেপে আলোচনা করো ।১৯

• শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের কবিকৃতির পরিচয় দাও।১৮


২) নিম্নলিখিত যেকোনো দুটি বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

২।ক) চর্যাপদের ভাষা খ)শিবায়ন কাব্য গ)শ্রীকৃষ্ণ বিজয় ঘ)পরাগলী মহাভারত। (২০২২)

• ক) বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব   খ) অন্নদামঙ্গল গ) মহাভারত অনুবাদক কাশীরাম দাস  ঘ) নাথ সাহিত্যের বিবিধ ধারা। (২০২১)

• ক)বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। খ) কবি বিজয় গুপ্ত     গ) শ্রীকৃষ্ণবিজয়। ঘ) খেতুরির মহোৎসব। (২০২০)

• ক) চর্যাপদের ভাষা। খ) কবিকঙ্কন চন্ডী। গ) শ্রীরাম পাঁচালী। ঘ) বৈষ্ণব পদাবলী রচনাকার বিদ্যাপতি। (২০১৯)

• ক) বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব। খ)  শিবায়ন কাব্য   গ) শ্রীকৃষ্ণবিজয়।  ঘ)  জয়নন্দের চৈতন্যমঙ্গল ।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...