Skip to main content

প্রথম সেমিস্টার বাংলা সাজেশন ২০২৫ সাপ্লিমেন্টারি পরীক্ষা ।

 West Bengal State University          Supplimentary Examination                                              1st Semester CBCS                                                         Suggestion 2025

প্রতিটি ইউনিট থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দাও। ৪×১০=৪০

                 ইউনিট-১

১। *** ক) বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কী?এই গ্রন্থটি কে,কোথা থেকে,কবে আবিষ্কার করেন? গ্রন্থটির সাহিত্যমূল্য বিচার করো।

• *** চর্যাপদে গূঢ় ধর্মীয় সাধনতত্ত্বের (ধর্মসঙ্গীত)প্রকাশ ঘটলেও তারই মধ্যে গানগুলিতে তৎকালীন সমাজ জীবন যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও।

                         • অথবা •

খ) *** শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার সম্পর্কিত তথ্য সংক্ষেপে লেখো। কাব্যটির কাব্যমূল্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

• *** শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির রচয়িতা কে? গ্রন্থটির আবিষ্কার বৃত্তান্ত সংক্ষেপে লেখো। এই গ্রন্থে সমকালীন সমাজ চিত্রের যে প্রতিফলন লক্ষ্য করা যায় তার পরিচয় দাও।

• ** শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কয়টি খন্ডে রচিত? ক্রমানুসারে খন্ডগুলির নাম লেখো। শ্রীকৃষ্ণকীর্তন পুঁথিটির মধ্যে প্রাপ্ত চিরকুটের নামসূচক শব্দটি কী? শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটিকে যে নাটকীয়তা আছে তা কাব্যের কাহিনী অবলম্বনে আলোচনা করো।

                            ইউনিট-২

গ) *** মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যে সমকালীন আর্থসামাজিক অবস্থার যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো।

• ** মঙ্গলকাব্যের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা কর। মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে যেকোনো একজন পশ্চিমবঙ্গের কবির কৃতিত্ব নিরূপণ করো।

*** ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকৃতপক্ষে কবির সমকালীন অবক্ষয়িত সমাজ জীবনেরই শিল্প সঙ্গীত আলোচনা করো।

• *** ধর্মমঙ্গলকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলে অভিহিত করা হয়? এই কাব্য ধারার একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো।

• শিবায়ন কাব্যকে শিবমঙ্গল আখ্যা দেওয়া কত দূর সঙ্গত আলোচনা করো। প্রসঙ্গত এই ধারার একজন উল্লেখযোগ্য কবির কাব্যকৃতির পরিচয় দাও।

                          ইউনিট-৩

ঙ)***  মহাভারতের তিনজন অনুবাদকের নাম লেখো। এই কাব্যের শ্রেষ্ঠ অনুবাদকের কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।  

*** 'মধ্যযুগের দেবমাহাত্ম্যপূর্ণ কাব্য রচনার পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেমগাথা রচনা করলেন আরাকানের রাজসভার কবিরা'- মন্তব্যটি বিচার করো।

*** অনুবাদ সাহিত্যের সৃষ্টির সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণ কাব্যে বাঙালি সমাজের যে প্রতিপালন করেছে তার পরিচয় দাও।

** ভাগবতের একজন অনুবাদকের নাম উল্লেখ করো। অনুবাদক হিসেবে তাঁর শ্রেষ্ঠত্ব বিচার করো।

                  ইউনিট-৪

ছ) *** প্রধান দুটি চৈতন্যজীবনী কাব্যের নাম উল্লেখ করো। কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্যজীবনী কাব্যের পরিচয় দিয়ে কবির কৃতিত্ব বিচার করো।

*** পদাবলী সাহিত্যে কবি বিদ্যাপতি/জ্ঞানদাসের কবি কৃতিত্ব আলোচনা করো। প্রসঙ্গক্রমে বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্তির কারণ সংক্ষেপে উল্লেখ করো।

*** প্রধান দুটি চৈতন্যজীবনী কাব্যের নাম লেখো।এই দুটি গ্রন্থের তুলনামূলক আলোচনা করো। প্রসঙ্গক্রমে চৈতন্যপূর্ব ও চৈতন্যেত্তর যুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রধান পার্থক্যগুলি উদাহরণসহ আলোচনা করো।

*** শাক্ত পদাবলীর জনপ্রিয়তার কারণ কি এই কাব্য ধারায় সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্য/রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও।

২।   নিম্নলিখিত যেকোনো দুটি বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ২×৫=১০

• ** চর্যাপদের ভাষা।    •শ্রীকৃষ্ণবিজয়।   •** পরাগলী/ছুটিখানি মহাভারত।      •শ্রীরাম পাঁচালী।    •জয়নন্দের চৈতন্যমঙ্গল।    • ** বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব।      •** বাংলা সাহিত্যের অন্ধকার যুগ।     •শিবায়ন কাব্য।    •অন্নদামঙ্গল।   •** নাথ সাহিত্যের ধারা।


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...