ধ্বনি ও বর্ণ কী? ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার
ধ্বনি ও বর্ণ কী? ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর)।
ধ্বনিঃ ধ্বনি হলো মুখগহ্বর, কণ্ঠ্যযন্ত্র ও বায়ুপ্রবাহের সাহায্যে উচ্চারিত মৌলিক শ্রুতিস্বর। এটি কানে শোনা যায়, কিন্তু চোখে দেখা যায় না। ধ্বনিই ভাষার ক্ষুদ্রতম একক, যার সাহায্যে শব্দ গঠিত হয়।
বর্ণঃ বর্ণ হলো ধ্বনির লিখিত প্রতীক। আর যে চিহ্নের মাধ্যমে আমরা কোনো ধ্বনিকে চোখে দেখতে পাই এবং লিখতে পারি, তাকে বর্ণ বলা হয়।
•ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য•
1. ধ্বনি হলো উচ্চারণের মাধ্যমে সৃষ্ট মৌলিক শ্রুতিস্বর। কিন্তু-
•বর্ণ হলো ধ্বনির লিখিত প্রতীক।
2. এটি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। কিন্তু-
•এটি চোখে দেখা যায়, কানে শোনা যায় না।
3. ধ্বনি উচ্চারণজনিত বাস্তব সত্য। কিন্তু-
•বর্ণ হলো লেখনরীতি-নির্ভর প্রতীকী রূপ।
4. একেকটি ধ্বনির সাথে অর্থের পার্থক্য ঘটতে পারে (যেমন – কল ও বল)।
•বর্ণ অর্থবোধক নয়, কেবল ধ্বনির চিহ্ন।
5. ধ্বনিকে কেবল শোনা যায়, লিখে প্রকাশ করা যায় না সরাসরি। কিন্তু-
•ধ্বনিকে প্রকাশ করার জন্য বর্ণ ব্যবহার করা হয়।
Comments
Post a Comment