তোমরা কি সব বধির হয়ে গেছ বাবু-কিছু কানে শোনা না?অন্তর কি সব তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু।"-কে কাদের প্রতি এই কথাটি বলেছেন? এই কথাটি বলার কারণ কী? আলোচনা করো ।
"তোমরা কি সব বধির হয়ে গেছ বাবু-কিছু কানে শোনা না?অন্তর কি সব তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু।"-কে কাদের প্রতি এই কথাটি বলেছেন? এই কথাটি বলার কারণ কী? আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার বাংলা মেজর)।
•'নবান্ন' নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে আলোচ্য উক্তিটি করেছে মন্বন্তর এবং যুদ্ধের আঘাতে বিপর্যস্ত ছিন্নমূল প্রধান সমাদ্দার মহাশয়। সে নিরঙ্কুশ কলকাতা শহরের এক বড়ো বাড়িতে, যেখানে বিবাহের উৎসব চলছে,- সেদিক হাত তুলে চেঁচিয়েছে। ব্যাপক অর্থে বলা যায় যে,প্রধান সমাদ্দার শহরে ধনী মানুষের উদ্দেশ্যে এই উক্তি করেছে। যেখানে-
গ্ৰামের না খেকো মানুষগুলি শহরে এসে শহরের ধনী মানুষদের দেখে বুঝতে পেরেছে যে, এইসব মানুষের হৃদয়ে দয়ামায়া,করুণা লেশমাত্র নেই। যান্ত্রিকতায় আচ্ছন্ন এইসব মানুষ পাথরের মতো চলৎশক্তিহীন। দরিদ্র মানুষের কান্না ও আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। তবুও-
রায় মহাশয়ের মতো মানুষেরা আইন-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার লোকের ভুরিভোজের ব্যবস্থা করে। ধনগর্বী ও আত্মসুখী এইসব মানুষেরা কত অন্ন ফেলে দেয়। কিন্তু দরিদ্র মানুষের কাতর আবেদনে তারা বধির হয়ে থাকে। আর এই জন্য প্রধান সমাদ্দার আলোচ্য নবান্ন নাটকে এই উক্তিটি করেছেন।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment