"রাষ্ট্র।"পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণি, প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায়।
রাষ্ট্রঃ রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমাজ, যারা একটি স্থায়ী সরকারের অধীনে সুসংগঠিত এবং বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত বা সার্বভৌম। রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের মতে-
"রাষ্ট্র হলো কম-বেশি অসংখ্য মানুষ নিয়ে গঠিত একটি জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে এবং একটি সুসংগঠিত সরকারের অধীনে বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত হয়ে স্বাধীনভাবে নিজ নিজ ইচ্ছানুসারে জীবনযাপন করে।"
২. রাষ্ট্রের প্রধান উপাদান কয়টি ও কী কী?
• রাষ্ট্রের প্রধান উপাদান চারটি।যথা-•জনসমষ্টি (Population), •নির্দিষ্ট ভূখণ্ড (Territory), •সরকার (Government), •সার্বভৌমত্ব (Sovereignty)
৩. রাষ্ট্রের প্রধান উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
•রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।সার্বভৌমত্ব ছাড়া অন্য তিনটি উপাদান থাকলেও রাষ্ট্র গঠিত হতে পারে না।
৪. রাষ্ট্র গঠনের উপাদান হিসেবে 'জনসমষ্টি' সম্পর্কে কী বলা যায়?
• জনসমষ্টি রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট কোনো জনসংখ্যার প্রয়োজন নেই। তবে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের মতে, রাষ্ট্রের জনসংখ্যা খুব বেশি বা খুব কম হওয়া উচিত নয়; রাষ্ট্র এমন হওয়া উচিত যাতে তা স্বয়ংসম্পূর্ণ হয়।
৫. রাষ্ট্রের 'ভূখণ্ড' বলতে কী বোঝায়?
• নির্দিষ্ট ভূখণ্ড বলতে কেবল স্থলভাগ নয়, রাষ্ট্রের অন্তর্ভুক্ত আকাশসীমা, জলভাগ (যদি থাকে), খনিজ সম্পদ এবং মাটির নিচের অংশকেও বোঝায়। রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য নির্দিষ্ট ভূখণ্ডের ওপর স্থায়িত্ব প্রয়োজন।
৬. 'সরকার' কেন রাষ্ট্রের অপরিহার্য উপাদান?
• সরকার হলো রাষ্ট্রের সেই যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা গঠিত, প্রকাশিত ও বাস্তবায়িত হয়। সরকার ছাড়া রাষ্ট্র কোনো কাজ করতে পারে না এবং জনসমাজ আইনশৃঙ্খলভাবে চলতে পারে না। তাই সরকার রাষ্ট্র পরিচালনার অপরিহার্য মাধ্যম।
৭. 'সার্বভৌমত্ব' শব্দটির অর্থ কী?
•সার্বভৌমত্ব (Sovereignty) শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'Superanus' থেকে, যার অর্থ হলো সর্বোচ্চ ক্ষমতা। রাষ্ট্রের এই ক্ষমতার দুটি দিক আছে— অভ্যন্তরীণ ও বাহ্যিক। অর্থাৎ, রাষ্ট্র অভ্যন্তরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং বাইরে যেকোনো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত।
৮. রাষ্ট্র ও সমাজের মধ্যে প্রধান পার্থক্য কী?
• রাষ্ট্র ও সমাজের মধ্যে মূল পার্থক্য হলো— রাষ্ট্র সব সময় সুসংগঠিত এবং এর নির্দিষ্ট ভূখণ্ড ও সার্বভৌমত্ব আছে। অন্যদিকে, সমাজ অনেক বেশি ব্যাপক ও বিস্তৃত, যার কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা সার্বভৌম ক্ষমতার বাধ্যবাধকতা নেই।
৯. রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি মূল পার্থক্য উল্লেখ করো।
• রাষ্ট্র হলো স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী। সরকার পরিবর্তিত হতে পারে, কিন্তু রাষ্ট্র অপরিবর্তিত থাকে।
১০) সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি কে ব্যবহার করেন?
•নিকোলো ম্যাকিয়াভেলি
১১) কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়?
•প্রাচীন গ্ৰীসকে
১২) সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন?
•টিউটনরাই
১৩) ম্যাকিয়াভেলি কোন গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন
•দ্য প্রিন্স।
১৪) "স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংঘটিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টিই রাষ্ট্র। "কে বলেন?
•অ্যারিস্টটল
১৫) "সার্বভৌমকতা হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি" -
•গেটেল
১৬) আধুনিক রাষ্ট্র হল এমন একটি ভৌগলিক সমাজ, যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে।কে বলেন?
•ল্যাস্কি
১৬)রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা হিসেবে রাষ্ট্র হল এমন একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশই স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। কে বলেন?
•গার্নার
১৭)" শ্রেণীস্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হল রাষ্ট্র।"
•-মার্কস
১৮) "রাষ্ট্র হল একটি শ্রেণীর ওপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র,অন্য পদানত শ্রেণীগুলিকে একটি শ্রেণীর আয়ত্তে রাখার যন্ত্র।"-লেনিন।
১৯) কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করার পক্ষপাতি ছিলেন?-
•আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা।
২০)রাষ্ট্রের বৈশিষ্ট্য
জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমকতা। এছাড়াও আবার কেউ কেউ স্থায়িত্ব, জাতীয়তাবাদ কে প্রাধান্য দেওয়ার পক্ষপাতি।।
Comments
Post a Comment