শিক্ষার সমস্যা।।রবীন্দ্রনাথ ঠাকুরেররবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিক্ষার সমস্যা’ প্রবন্ধ ও শিক্ষা ব্যবস্থার সংকট, শিক্ষাসংক্রান্ত ভাবনা—বিশেষ করে তাঁর প্রবন্ধগুলিতে (যেমন— ‘শিক্ষার হেরফের’, ‘শিক্ষা সংস্কার’, ‘শিক্ষার সমস্যা’ ইত্যাদি) উত্থাপিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি ও সমস্যাগুলির বিশ্লেষণ করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার বাংলা মেজর। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শাসনকালের শিক্ষাব্যবস্থাকে কেবল ত্রুটিপূর্ণই বলেননি, বরং তাকে এক ধরণের ‘কল কারখানা’ বা কেরানি তৈরির যন্ত্র হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর ‘শিক্ষা’ প্রবন্ধগ্রন্থের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রবন্ধে (বিশেষ করে ‘শিক্ষার হেরফের’ ও ‘শিক্ষার সমস্যা’ জাতীয় রচনাগুলিতে) তৎকালীন সমাজের প্রচলিত শিক্ষাব্যবস্থার যে নগ্ন চিত্র ও গভীর সংকট ফুটে উঠেছে, তা মূলত ঔপনিবেশিক কাঠামোর ফল।আসলে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে কীভাবে এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা বাঙালির প্রাণশক্তি ও সৃজনশীলতাকে অঙ্কুরেই বিনষ্ট করছে।আর সেখানে আমরা দেখি- শিক্ষা ব্যবস্থায় উত্থাপিত মূল সমস্যা ও রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিঃ...