Skip to main content

শাক্ত পদাবলী।। ‘ওহে নবমী-নিশি, না হইও রে অবসান’ — পংক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে এর অন্তর্নিহিত ভাব সৌন্দর্য ও কাব্যিক তাৎপর্য আলোচনা করো।

শাক্ত পদাবলী।। ‘ওহে নবমী-নিশি, না হইও রে অবসান’ — পংক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে এর অন্তর্নিহিত ভাব সৌন্দর্য ও কাব্যিক তাৎপর্য আলোচনা করো।

       °উদ্ধৃত পদ্যাংশটি শাক্ত পদাবলীর অন্যতম প্রধান সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্য রচিত বিজয়া পর্যায়ের এক কালজয়ী পদ থেকে গৃহীত।

       বাংলা সাহিত্যের শাক্ত পদাবলীতে পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে যে লৌকিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে, তার একটি করুণ ও রসঘন প্রকাশ ঘটেছে এই পংক্তিটিতে। শরৎকালের দুর্গাপূজার তিন দিন বাপের বাড়িতে কাটানোর পর দশমীর প্রাতে উমাকে আবার স্বামী শিবের গৃহ কৈলাসে ফিরে যেতে হবে। নবমীর রাত শেষ হওয়া মানেই বিদায়ের বার্তা। তাই উমার মা মেনকা ব্যাকুল হৃদয়ে নবমীর রাত বা ‘নবমী-নিশি’র কাছে অনুনয় করছেন যেন সেই রাত আর শেষ না হয়।

       •ভাব সৌন্দর্য ও অন্তর্নিহিত তাৎপর্য•

     ১)সময়কে থমকে দেওয়ার আকুতি। বাস্তব জীবনে সময় অপ্রতিরোধ্য, তাকে থামানো সম্ভব নয়। কিন্তু বাৎসল্য রসে অন্ধ মা মেনকা প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করে নবমী-নিশিকে থমকে দাঁড়াতে অনুরোধ করছেন। মায়ের যুক্তি হলো—রাত শেষ না হলে সকাল হবে না, আর সকাল না হলে উমাকেও শ্বশুরবাড়িতে বিদায় দিতে হবে না। মায়ের এই অসম্ভব ইচ্ছা প্রকৃতপক্ষে সন্তান বিচ্ছেদের ভয়ে কাতর এক চিরন্তন মাতৃহৃদয়ের অসহায়তাকে প্রকাশ করে।

      ২)দেবত্বের লৌকিকীকরণ ও বাৎসল্য রস।এখানে দেবী উমা বা পার্বতী কেবল কোনো অলৌকিক শক্তি নন, তিনি বঙ্গগৃহের এক বালিকাবধূ। আর মেনকা হলেন এক সাধারণ বাঙালি মা। শাক্ত কবিরা পৌরাণিক দেব-দেবীকে বাঙালির ঘরে এনে সাধারণ সমাজচিত্র এঁকেছেন। বিদায়বেলায় মায়ের বুদ্বুদসম কান্না ও হাহাকার এখানে মুখ্য হয়ে উঠেছে, যা পদটিকে করুণ ও বাৎসল্য রসে সিক্ত করেছে।

     ৩)সামাজিক সত্যের প্রতিফলন।তৎকালীন বঙ্গসমাজে বালিকাবধূকে দূরদেশে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়ার পর মায়েরা সারাবছর অপেক্ষা করতেন। উমার মধ্য দিয়ে তৎকালের সমস্ত বাঙালি কন্যার এবং মেনকার মধ্য দিয়ে চিরন্তন বাঙালি মায়ের বিরহবেদনা মূর্ত হয়ে উঠেছে।

        পরিশেষে বলা যায় যে,বাস্তব ও কল্পনার মেলবন্ধনে কবির এই পদটি কেবল দেবীর বিদায়গাথা নয়, এটি সর্বকালের মাতৃহৃদয়ের শাশ্বত আকুলতার এক অপূর্ব দলিল। তাই বিজয়া পর্যায়ের কবি-কৃতিত্ব বিচারে এবং মানবীয় অনুভূতির প্রকাশের দিক থেকে পংক্তিটি কালজয়ী মর্যাদা লাভ করেছে।

"গিরি, এবার উমা এলে, আর উমা পাঠাব না।" বক্তা কে? কার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে? উমাকে আর না পাঠানোর কারণ কী? (১+১+৩)

        উদ্ধৃত অংশের বক্তা হলেন পর্বতের রাজা হিমালয়ের স্ত্রী মেনকা (বা গিরিরাণী)।আর এই কথাটি তাঁর স্বামী গিরিরাজ হিমালয়-এর উদ্দেশ্যে বলা হয়েছে।আর সেখানে-

​    • উমাকে আর না পাঠানোর কারণ হলো-সনাতন হিন্দু পৌরাণিক কাহিনী ও বাংলার আগমনী-বিজয়া গান অনুসারে, দেবী উমা (পার্বতী) হলেন গিরিরাজ ও মেনকার একমাত্র কন্যা। উমার বিয়ে হয়েছে কৈলাসের অধিপতি দেবাদিদেব শিবের সাথে।উমাকে আর শিবের ঘরে না পাঠানোর মূল কারণগুলো হলো-

      ​মাতৃহৃদয়ের চরম আকুলতা ও বিচ্ছেদযন্ত্রণা।বছর জুড়ে মাত্র তিনটি দিনের (সপ্তমী, অষ্টমী, নবমী) জন্য উমা বাপের বাড়িতে বেড়াতে আসে। বিজয়া দশমীতে তাকে আবার স্বামীর ঘরে ফিরে যেতে হয়। উমা চলে গেলে মা মেনকার বুক ভেঙে যায় এবং দীর্ঘ বিচ্ছেদযন্ত্রণা সহ্য করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে ওঠে।আর সেখানে আমরা দেখি-

​       শিবের সংসারী উদাসীনতা ও দৈন্যদশা।মেনকার মতে, জামাতা শিব মহাউদাসীন, শ্মশানবাসী এবং অত্যন্ত দরিদ্র। তিনি কন্যাহারা মায়ের কষ্টের কথা অনুধাবন করেন না বা বোঝেন না।

​     লোাকলজ্জা ও উমার দুঃখ।পাছে লোকজনে উমাকে নিয়ে কটূক্তি করে কিংবা কৈলাসের কষ্টকর পরিবেশে উমা শান্তিতে না থাকে-সেই মাতৃদুশ্চিন্তা থেকে মেনকা সিদ্ধান্ত নেন যে, উমা এবার বাপের বাড়িতে এলে তিনি আর তাকে স্বামীর ঘরে ফেরত পাঠাবেন না, নিজের কাছেই আগলে রাখবেন।

"প্রসাদ বলে, মনের আশা, মিছা আসায় যাবে ভেসে।" পদটির তাৎপর্য বিশ্লেষণ করো।

        রামপ্রসাদ সেনের এই পদে পৌরাণিক কাঠামোর চেয়ে বাঙালি ঘরের শাশ্বত মাতৃহৃদয়ের বাৎসল্য রস ও নির্মম সামাজিক বাস্তবতা প্রাধান্য পেয়েছে।

      পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী উমা বছরান্তে মাত্র তিন দিনের জন্য বাপের বাড়িতে আসেন। কিন্তু মা মেনকার ব্যাকুল মাতৃহৃদয় কন্যাকে চিরতরে নিজের কাছে আগলে রাখতে চায়। বিজয়া দশমীতে উমার পতিগৃহ কৈলাসে ফিরে যাওয়া সুনিশ্চিত জেনেও উমাকে আটকে রাখার যে আকুল বাসনা মা মেনকা প্রকাশ করেন, তা শেষ পর্যন্ত বাস্তবতার নির্মম নিয়মে অকার্যকর বা ‘মিছা আশা’য় পরিণত হয়।

        ১৮-১৯ শতকের বাংলায় বাল্যবিবাহের ফলে কন্যারা শ্বশুরবাড়িতে চলে যেত এবং মায়েরা বাপের বাড়িতে অল্প দিনের জন্য মেয়েকে কাছে পেতেন। বিদায়বেলায় বাঙালি মায়ের বুকফাটা হাহাকার ও পতিগৃহের কষ্ট থেকে মেয়েকে আগলে রাখার অসহায়ত্বকেই রামপ্রসাদ মেনকার জবানিতে রূপ দিয়েছেন।

       এখানে স্বর্গীয় দেবী উমা হয়ে উঠেছেন এক সাধারণ বাঙালি মেয়ে আর মেনকা এক চিরন্তন বাঙালি মা। পৌরাণিক দেবত্বকে ছাপিয়ে পদটিতে শাশ্বত বাৎসল্য রস ও কন্যা-বিচ্ছেদের করুণ বাস্তবতাই মূল হয়ে উঠেছে।
















Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

টপ্পা গান। বাংলা টপ্পা গানের বৈশিষ্ট্য আলোচনা করে এই ধারায় নিধুবাবু (রামনিধি গুপ্ত)-র অবদান সংক্ষেপে আলোচনা করো।

টপ্পা গান। বাংলা টপ্পা গানের বৈশিষ্ট্য আলোচনা করে এই ধারায় নিধুবাবু (রামনিধি গুপ্ত)-র অবদান সংক্ষেপে আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বাংলা মাইনর প্রথম সেমিস্টার ইউনিট ৩।            আমরা জানি যে,অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে এক 'যুগসন্ধিকাল'। এই সময়ে মধ্যযুগীয় দেব-নির্ভরতা কাটিয়ে বাংলা সাহিত্য ও সংগীতে প্রথম নাগরিক ও মানবীয় চেতনার উন্মেষ ঘটে। এই ধারার অন্যতম শ্রেষ্ঠ ফসল হলো 'টপ্পা গান'। মূলত পাঞ্জাবের উটচালকদের লোকগীতি থেকে উৎপন্ন এই ধারাটিকে বাংলা মার্গসংগীত বা উচ্চাঙ্গসংগীতের আঙিনায় জনপ্রিয় করে তোলেন রামনিধি গুপ্ত, যিনি বাঙালির কাছে আদর করে 'নিধুবাবু' নামে পরিচিত ছিলেন।     ১. টপ্পা গানের উৎপত্তি ও স্বরূপঃ  'টপ্পা' শব্দটির মূল উৎস হিন্দি 'তপনা' বা 'টপকা' শব্দ থেকে, যার অর্থ 'লাফ দেওয়া' বা 'সংক্ষিপ্ত'। রাধামোহন সেন তাঁর 'সঙ্গীততরঙ্গ' গ্রন্থে লিখেছেন- "পাঞ্জাব হইতে হইল টপ্পার জনম / দুই চরণের মধ্যে তাহার নিয়ম।"       আসলে জনশ্রুতি অনুযায়...