শিক্ষক দিবস।।
ভারতে প্রতি বছর ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। ভারতের সাবেক রাষ্ট্রপতি, প্রখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন-এর জন্মবার্ষিকীকে স্মরণ করেই এই দিনটি উদযাপিত হয়।আর সেখানে-
১৯৬২ সালে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তখন তাঁর কিছু ছাত্র ও অনুরাগী তাঁর জন্মদিনটি উদযাপনের ইচ্ছা প্রকাশ করলে তিনি প্রস্তাব করেন- "আমার ব্যক্তিগত জন্মদিন পালন না করে, এই দিনটি যদি দেশের সমস্ত শিক্ষকের সম্মানে 'শিক্ষক দিবস' হিসেবে পালিত হয়, তবে আমি অত্যন্ত গর্বিত হব।" সেই বছর থেকেই ৫ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু হয়।
১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণকারী এই মহান পণ্ডিত স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ভারতরত্নপ্রাপ্ত এই ব্যক্তিত্ব বিশ্বাস করতেন-"দেশের সেরা মনগুলোকেই শিক্ষক হওয়া উচিত।"
শিক্ষক দিবস কেবল উৎসব নয়, এটি সমাজে শিক্ষকদের অবদান, ত্যাগ ও পথপ্রদর্শকের ভূমিকা স্মরণ করার দিন।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতে ৫ই সেপ্টেম্বর পালিত হলেও, ইউনেস্কো (UNESCO) নির্ধারিত বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় প্রতি বছর ৫ই অক্টোবর।
ভারতের সামাজিক ও নারী শিক্ষা আন্দোলনের একটি বড় অংশ মনে করে, দেশের প্রথম নারী শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে অথবা তাঁর সহযোদ্ধা ফাতেমা শেখ-এর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা বেশি যুক্তিযুক্ত। কারণ তারা সরাসরি একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য অসামান্য লড়াই করেছিলেন।
শিক্ষকরা কেবল সিলেবাস শেখান না; চরিত্র গঠন, মূল্যবোধ প্রদান এবং দেশ গঠনে মূল ভূমিকা পালন করেন। ভারতীয় সংস্কৃতিতে গুরু- শিষ্যের ঐতিহ্য অত্যন্ত প্রাচীন ও সম্মানীয়।
Comments
Post a Comment