প্রতি, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার।
দ্বারা:
সভাপতি, ভারতীয় জনতা পার্টি, বসিরহাট সাংগঠনিক জেলা, উত্তর ২৪ পরগনা।
বিষয়: হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাবের ৬৫তম শারদোৎসবের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ পত্র ।
মহাশয়,
শরতের এই আনন্দলগ্নে ঐতিহ্যবাহী 'হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব'-এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি।আমাদের ক্লাব চলতি বছরে গৌরবময় ৬৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে। দীর্ঘ সাড়ে ছয় দশকের এই পথচলায় আমাদের শারদোৎসব প্রান্তিক মানুষের মেলবন্ধন ও এক মহামিলনোৎসবে পরিণত হয়েছে।
এই বিশেষ বর্ষে আমাদের পুজো মণ্ডপের শুভ উদ্বোধন ঘটাতে প্রধান উদ্বোধক হিসেবে আপনার শুভ উপস্থিতি আমাদের পরম কাম্য। আপনার ব্যস্ত সময়সূচি থেকে একটি শুভ মুহূর্ত দান করে আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করলে হিঙ্গলগঞ্জবাসী অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ থাকবে।
আপনার সদয় সম্মতির প্রত্যাশায়-
ধন্যবাদান্তে, সম্পাদক, সভাপতি ও সকল সদস্যবৃন্দ হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব, উত্তর ২৪ পরগনা।
Comments
Post a Comment