ষোড়শ মহাজনপদের নাম লেখো।
প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গঙ্গা অববাহিকা ও তার আশেপাশের অঞ্চলে ষোলোটি প্রধান রাজ্য ও প্রজাতন্ত্র গড়ে উঠেছিল, যা ইতিহাসে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত।সেই ষোলোটি মহাজনপদের নাম হলো-
•অঙ্গ (রাজধানী: চম্পা)•মগধ (রাজধানী: রাজগৃহ/গিরিব্রজ, পরবর্তীতে পাটলিপুত্র)•কাশী (রাজধানী: বারাণসী)•কোশল (রাজধানী: শ্রাবস্তী/অযোধ্যা)• বজ্জি / ব্রিজি (রাজধানী: বৈশালী) — এটি একটি গণসংঘ বা প্রজাতন্ত্র ছিল• মল্ল (রাজধানী: কুশীনগর ও পবা)-এটিও একটি প্রজাতন্ত্র ছিল •চেদি (রাজধানী: শুক্তিমতী)•বৎস (রাজধানী: কৌশাম্বী)
•কুরু (রাজধানী: ইন্দ্রপ্রস্থ)•পাঁচাল (রাজধানী: অহিচ্ছত্র ও কম্পিল্য)• মৎস্য (রাজধানী: বিরাটনগর)• শূরসেন (রাজধানী: মথুরা)• অশ্মক / অসক (রাজধানী: পোতালি/পোতন) -দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ• অবন্তী (রাজধানী: উজ্জয়িনী ও মহিষ্মতী)•গান্ধার (রাজধানী: তক্ষশীলা)• কম্বোজ (রাজধানী: রাজপুর/হাটক)
Comments
Post a Comment