দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সাজেশন ২০২৬ (History Minor) ২০২৬ সালের পরীক্ষার জন্য একটি সুনির্দিষ্ট সাজেশন
ইউনিট ১: গুপ্তদের উত্থান ও অগ্রগতি (সমুদ্রগুপ্ত বাদ দিয়ে)
*** গুপ্ত যুগকে কি ভারতীয় ইতিহাসের 'সুবর্ণ যুগ' (Golden Age) বলা যুক্তিযুক্ত? বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও শিল্পের অগ্রগতি আলোচনা করে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
** গুপ্ত সাম্রাজ্যের পতন এবং প্রশাসনিক ও অর্থনৈতিক অবক্ষয়ের কারণগুলি বিশ্লেষণ করো।•অথবা• সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
***কোন কোন দিক থেকে গুপ্ত প্রশাসন ব্যবস্থা মৌর্যদের থেকে পৃথক ছিল তা আলোচনা করো।
ইউনিট ২: হর্ষবর্ধন ও তাঁর সময়ঃ হর্ষের রাজ্য,প্রশাসন ও বৌদ্ধধর্ম,নালান্দা।
*** শাসক ও বিজয়ী হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব সমালোচনমূলক আলোচনা করো।প্রসঙ্গত তাঁর সাম্রাজ্যের সীমা নির্ধারণ করো।
** হর্ষবর্ধনের আমলে বৌদ্ধধর্মের প্রসার এবং শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে 'নালন্দা মহাবিহার'-এর ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো।
* হর্ষবর্ধনের শাসনব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।
ইউনিট ৩: দক্ষিণ ভারতঃ পল্লব ও চালুক্য, রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি (পল্লব শিল্প বাদ দিয়ে)।
*** চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব ও সাম্রাজ্য বিস্তার নীতি পর্যালোচনা করো।
*** পল্লব ও চালুক্য যুগের দক্ষিণ ভারতের রাজনীতি, সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।•অথবা• চোল সাম্রাজ্যের রাজরাজ এবং প্রথম রাজেন্দ্রের সময় দক্ষিণ ভারতে সামুদ্রিক কার্যকলাপ সম্বন্ধে একটি টীকা লেখো।
*** দক্ষিণ ভারতের রাজনীতিতে চালুক্য ও পল্লবদের দ্বন্দ্বের মূল কারণগুলি কী ছিল?
ইউনিট ৪: রাষ্ট্রকূট, পাল ও প্রতিহারদের রাজনৈতিক কাঠামোর বিবর্তন (ত্রিপক্ষীয় সংগ্রাম বাদ দিয়ে)।
*** প্রাচীন বাংলার ইতিহাস ও রাজনীতিতে পাল বংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপাল এবং দেবপালের কৃতিত্ব ও ভূমিকা মূল্যায়ন করো।
*** উত্তর ভারতের রাজনীতিতে রাষ্ট্রকূট বা প্রতিহার রাজাদের রাজনৈতিক কাঠামোর বিবর্তন ও ভূমিকা বিশ্লেষণ করো।•অথবা• রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন এবং কেন এ বিষয়ে তোমার মতামত লেখো।
*পাল ও সেন যুগে বাংলার আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
ইউনিট ৫: উত্তর ভারতে রাজপুত রাজ্যের উত্থান।
*** একাদশ ও দ্বাদশ শতকে উত্তর ভারতে রাজপুত শক্তির উত্থানের কারণ এবং তাদের রাজনৈতিক কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।•অথবা• খ্রিস্টীয় একাদশ শতকে গজনভী আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে মন্তব্য করো।
** আদি-মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে 'সামন্ততন্ত্র' (Feudalism)-এর উত্থান ও এর প্রভাব আলোচনা করো।
ইউনিট ৬: আরব আক্রমণ ও দিল্লি সুলতানি প্রতিষ্ঠা (মামুদ ও ঘোরি বাদ দিয়ে)
* একাদশ-দ্বাদশ শতকে রাজপুতদের পরাজয় এবং ভারতে তুর্কি শক্তি বা সুলতানি প্রতিষ্ঠার প্রধান কারণগুলি বিশ্লেষণ করো।
*** অষ্টম শতকে সিন্ধু দেশে আরব আক্রমণের কারণ এবং ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে এর প্রভাব আলোচনা করো।•অথবা• আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কি ছিল আলোচনা করো।
** তরাইনের দ্বিতীয় যুদ্ধের (১১৯২ খ্রি:) ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব সংক্ষেপে লেখো।
পরীক্ষার বিশেষ টিপস:
* হর্ষবর্ধন ও নালন্দা এবং গুপ্ত যুগের সুবর্ণ যুগ/বিজ্ঞান-প্রযুক্তি—এই দুটি অধ্যায় থেকে ২০২৬ সালে ১০ নম্বরের বড় প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি।
* ২০২৫ সালে আসা শশাঙ্ক, পল্লব শিল্প বা সমুদ্রগুপ্ত থেকে বড় প্রশ্ন না এলেও, ৫ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 'এলাহাবাদ প্রশস্তি', 'পল্লবদের রথ মন্দির' বা 'শশাঙ্কের পরিচয়/কনৌজ নীতি' সংক্ষেপে দেখে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
Comments
Post a Comment