জোট রাজনীতি।।জোট রাজনীতি কাকে বলে? জোট সরকারের বৈশিষ্ট্য-"ভারতে জোট রাজনীতির মূল বৈশিষ্ট্যগুলি কী কী?"
জোট রাজনীতি।।জোট রাজনীতি কাকে বলে? জোট সরকারের বৈশিষ্ট্য-"ভারতে জোট রাজনীতির মূল বৈশিষ্ট্যগুলি কী কী?" (Key features of coalition politics in India.) পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সপ্তম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর।
জোট রাজনীতিঃজোট রাজনীতি হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে দুই বা ততোধিক রাজনৈতিক দল নিজেদের মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও নির্দিষ্ট লক্ষ্য অর্জন, সরকার গঠন বা বিরোধী শিবিরকে প্রতিহত করার জন্য একত্রিত হয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে কিংবা শাসনকার্য পরিচালনা করে।আর এই আলোচনার প্রেক্ষিতে ভারতের জোট রাজনীতির মূল বৈশিষ্ট্য হলো-
•আঞ্চলিক দলগুলির উত্থান ও প্রভাবঃ একক সর্বভারতীয় দলের প্রভাব কমে যাওয়ার ফলে রাজ্যভিত্তিক দলগুলি জাতীয় রাজনীতিতে কিংমেকার (Kingmaker) হিসেবে আবির্ভূত হয়েছে।
•সর্বসম্মত ন্যূনতম কর্মসূচীঃ ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শের শরিকদের মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি যৌথ কর্মসূচি তৈরি করে সরকার পরিচালিত হয়।
•সুযোগসন্ধানী জোট ও আদর্শের আপসঃ নীতি বা ভাবধারার মিল না থাকা সত্ত্বেও কেবল ক্ষমতায় আসার বা থাকার জন্য বিপরীতমুখী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়।
• সরকারের স্থায়িত্বহীনতা ও অনিশ্চয়তাঃ শরিক দলগুলির ছোটখাটো বিষয়ে অসন্তোষ বা সমর্থন প্রত্যাহারের হুমকির কারণে জোট সরকার প্রায়শই পতনের ঝুঁকিতে থাকে।
• মন্ত্রণালয় ও পদ নিয়ে দরকষাকষিঃ গুরুত্বপূর্ণ মন্ত্রক, বড় দফতর বা অন্যান্য পদ পাওয়ার জন্য বড় দল ও ছোট শরিকদের মধ্যে ব্যাপক দরকষাকষি চলে।
• ঐকমত্য প্রতিষ্ঠার বাধ্যবাধকতাঃএকক দল নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না; সকল শরিক দলের সাথে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে নীতি নির্ধারণ করতে হয়।
•জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দাবির প্রাধান্যঃকেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে আঞ্চলিক ও রাজ্যভিত্তিক দাবি-দাওয়ার প্রভাব বৃদ্ধি পায়।
• প্রধানমন্ত্রীর ক্ষমতার আপেক্ষিক হ্রাসঃএকক সংখ্যাগরিষ্ঠ সরকারের তুলনায় জোট সরকারে প্রধানমন্ত্রীর একচ্ছত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা সীমিত হয়ে পড়ে।
• নির্বাচন-পূর্ব ও নির্বাচন-োত্তর জোটের প্রচলনঃআসন সমঝোতার মাধ্যমে নির্বাচন লড়াইয়ের জন্য 'নির্বাচন-পূর্ব জোট' এবং ফল প্রকাশের পর সরকার গঠনের জন্য 'নির্বাচন-োত্তর জোট' গঠন করা হয়।
• আভ্যন্তরীণ বিরোধ ও মতভেদের প্রকাশঃ পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক সিদ্ধান্ত বা জনস্বার্থমূলক নীতি গ্রহণ নিয়ে জোটের ভেতর প্রায়শই প্রকাশ্য মতপার্থক্য তৈরি হয়।
Comments
Post a Comment