চর্যাপদ "শেষের কবিতা" দ্বিতীয় ইউনিট টেষ্ট সময়-১ঘন্টা মান-১৫ ............................................................................................
১. যেকোন ১টি প্রশ্নের উত্তর দাও। ১০×১=১০
প্রশ্ন ১ঃ চর্যাপদে প্রতিফলিত তৎকালীন প্রাচীন বাংলার আর্থ-সামাজিক জীবনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। (মান: ১০)
প্রশ্ন ২ঃ চর্যাপদের সান্ধ্য ভাষার স্বরূপ বিশ্লেষণ করো। একইসঙ্গে চর্যাপদে ব্যক্ত সহজিয়া বৌদ্ধ ধর্মতত্ত্ব ও সাধনরীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। (মান: ৫ + ৫ = ১০)
প্রশ্ন ৩ঃ চর্যাপদের সাহিত্যমূল্য আলোচনা করো। চর্যাপদের প্রধান পদকর্তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। (মান: ৫ + ৫ = ১০
২) যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও ১×৫=৫
ক)চর্যাপদের আবিষ্কর্তা কে এবং এটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল?
খ)চর্যাপদের আসল বা তিব্বতি নাম কী এবং এটি কবে প্রকাশিত হয়?
গ) চর্যাপদের কবি বা পদকর্তা মোট কতজন এবং প্রধান পদকর্তা কে?
ঘ) চর্যাপদে মোট কতটি পদ বা গান পাওয়া গেছে?
ঙ) চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা ভাষা' বা 'আলো-আঁধারি ভাষা' বলা হয় কেন?
চ) চর্যাপদের প্রাচীনতম পদকর্তা ও শ্রেষ্ঠ পদকর্তা কে কে?
ছ) চর্যাপদ কোন ছন্দে রচিত এবং এর সাহিত্যিক/ভাষাতাত্ত্বিক গুরুত্ব কী?
Comments
Post a Comment