আগুন বিজন ভট্টাচার্য/আগুন নাটকের উৎস,প্রেক্ষাপট বিষয় আলোচনা করো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার।
আগুন নাটকের উৎসঃ বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি ১৯৪৩ খ্রিস্টাব্দে ২৩ শে এপ্রিল অরণি পত্রিকার প্রথম প্রকাশিত হয়। ওই বছরে মে মাসে নাট্যভারতী থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ করে ভারতীয় গণনাট্য সংঘ। আর সেদিন এই নাটকটির নির্দেশক ছিলেন নাট্যকার বিজন ভট্টাচার্য। তবে প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই নাটকটি পাঁচটি দৃশ্যে রচিত হলেও নাটকটি গ্ৰন্থাকারে প্রকাশিত হয়নি।আর সেখানে-
আগুন নাটকের প্রেক্ষাপটঃ বিংশ শতাব্দীর চারের দশকে বাংলার জনজীবন যখন প্রবল ভাবে আলোড়িত, আন্দোলিত হতে শুরু করে ঠিক সেই সময়ে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। অপরদিকে প্রবল প্রাকৃতিক দুর্যোগের ফলে বাংলায় নেমে আসে আকাল মহামারী, মড়ক ও হাহাকার। আর সেই সময় কালে কালোবাজারী,মুনাফাবাজীদের, মজুতদারদের লোলুপ আস্ফালন নেমে এই বাংলায়। আর তার ফলে-
দিকে দিকে মানুষের করুন আর্তনাদ, বুভুক্ষ মানুষের হাহাকার দেখা দেয়। এরই পাশাপাশি আমরা দেখি- এক মুঠো খাদ্যশস্যের জন্য মানুষের দীর্ঘ প্রতীক্ষার লাইন। যার ফলে চারিদিকে একটা শূন্যতা মৃত্যুর পদধ্বনি শোনা যায়!
Comments
Post a Comment