গোবিন্দ দাস।।বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দদাসকে কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়? আলোচনা করো ।পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, প্রথম সেমিস্টার বাংলা মেজর।
আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে প্রখ্যাত কবি গোবিন্দদাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। গোবিন্দ দাসের এই উপাধি দেওয়ার কারণ-তিনি বিদ্যাপতির মত ব্রজবুলি ভাষার ব্যবহার রাধা কৃষ্ণের প্রেম ও বিরহের সুকুমার অনুভূতি, ছন্দ ও অলংকারের অসামান্য কুশলতা এবং ভাব মাধুর্যের কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছে। সেখানে-
বিদ্যাপতি যেমন বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেমলীলা ও ভাব মাধুর্য অদ্বিতীয় এবং ঠিক তেমনি সেই ভাব ও রসধারাকে এক ভিন্নতর নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।আর এখানে আমরা গোবিন্দদাস কর্মকার অর্থাৎ গোবিন্দদাস কবিরাজক দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়ার কারণে যে তথ্য আমরা পাই তা হলো-
•বিদ্যাপতির মতো গোবিন্দদাসের পদেও কৃষ্ণের প্রণয়, মান,অভিমান ও বিরহের সুকুমার অনুভূতি অত্যন্ত জীবন্তভাবে বৈষ্ণব পদাবলীতে ফুটে উঠেছে। শুধু তাই নয়, গোবিন্দ দাসের পদে আমরা আরও দেখতে পাই যে-
•বিদ্যাপতির ন্যায় গোবিন্দ দাসের পদেও শব্দালংকার, উপমা, উৎপ্রেক্ষা ও ছন্দের ঝংকার অসামান্যভাবে প্রতিফলিত। আর সেই কারণে গোবিন্দদাসের পদ পাঠকালে বিদ্যাপতির কথা আমাদের স্মরণে আসে যায়। আর এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি-
কন্টক গাড়ি কমলসম পদতল।
আলোচ্য পদটি একটি অভিসার পর্যায়ের পদ। আর সেই পদে আমরা দেখি প্রিয়তম কৃষ্ণের সঙ্গে মিলনের আশায় ও অন্ধকার পথে যাত্রা শুরু করার আগে রাধা যে গোপন অনুশীলন ও তপস্যা করেছেন তারই চিত্র এখানে প্রতিফলিত। আর সেই প্রতিফলিত চিত্রের মধ্যে আমাদের কবি বিদ্যাপতির কথা আমাদের মনে পড়ে।আর এখানে কবি গোবিন্দ দাসের সার্থকতা বিদ্যাপতির ভাবশিষ্য হিসাবে।
পরিশেষে আমরা বলতে পারি যে, চৈতন্য পরবর্তী যুগে গোবিন্দ দাস রাধার প্রেম ও বিরহকে এমন তীব্রতা ও ব্যাকুলতায় রূপ দিয়েছেন, যার ফলে সকল বৈষ্ণব রসজ্ঞ পাঠক ও সমালোচকরা তাকে 'দ্বিতীয় বিদ্যাপতি' আখ্যা দিয়েছেন।
Comments
Post a Comment