আইনঃ রাষ্ট্রবিজ্ঞানে এবং সামাজিক জীবনে আইন কথাটি দুটি অর্থ ব্যবহার করা হয়।যার একটি অর্থ হলো-ব্যাপক অর্থ এবং অন্যটি হলো সংকীর্ণ অর্থ। আর এখানে ব্যাপক অর্থে আইন হলো সামাজিক, নৈতিক, প্রাকৃতিক ও ধর্মীয় আইন। আসলে এখানে আছে সামাজিক রীতিনীতি ও প্রথা, যেগুলি মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। ঠিক তখনই সেটি সামাজিক আইন বলে মান্যতা দেওয়া হয়। শুধু তাই নয় এছাড়াও আছে প্রাকৃতিক ও ধর্মীয় আইন। কিন্তু-
সংকীর্ণ অর্থে আইন হলো যা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও প্রযুক্ত কতগুলি নিয়ম কানুন যেগুলি মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে তবে প্রসঙ্গত মার্কসবাদীদের কথা উল্লেখ করা যেতে পারে যে তারা মনে করে আইন হলো শ্রেণী স্বার্থ রক্ষার হাতিয়ার।
Comments
Post a Comment