ভারতীয় রাজনীতিতে সমস্যাসমূহ।। পঞ্চম ও ষষ্ঠ তপশিলের তুলনামূলক আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সপ্তম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর।
১) পঞ্চম তফশিলের ভৌগোলিক বিস্তৃতি হিসেবে অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম বাদে ভারতের অন্যান্য ১০টি রাজ্যের তপশিলি অঞ্চল। কিন্তু-
ষষ্ঠ তপশিল শুধুমাত্র অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের উপজাতি অঞ্চল।
২) প্রশাসনিক কাঠামো দিক থেকে মূলত রাজ্যপালের বিশেষ ক্ষমতা এবং 'উপজাতি উপদেষ্টা পরিষদ' -এর মাধ্যমে পরিচালিত। কিন্তু-
'স্বায়ত্তশাসিত জেলা পরিষদ'-এর মাধ্যমে ব্যাপক স্বায়ত্তশাসন প্রদান করা হয়।
৩) স্বায়ত্তশাসনের মাত্রাগত ভাবে স্বায়ত্তশাসনের মাত্রা তুলনামূলকভাবে কম; পরিষদ কেবল পরামর্শদাতা হিসেবে কাজ করে। কিন্তু-
স্বায়ত্তশাসনের মাত্রা অনেক বেশি; পরিষদের আইন প্রণয়ন, বিচার ও কর আদায়ের ক্ষমতা রয়েছে।
•ভূমিকা ও কার্যকারিতার সমালোচনামূলক মূল্যায়ন•
•সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা।এই দুটি তপশিল আদিবাসীদের নিজস্ব ভাষা, ঐতিহ্য এবং প্রথাগত বিচারব্যবস্থাকে মূলস্রোতের আগ্রাসন থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও আছে-
• ভূমি হস্তান্তর রোধ। আইনি রক্ষা কবচের ফলে বহু অঞ্চলে আদিবাসীদের জমি অ-আদিবাসীদের হাতে চলে যাওয়া আংশিকভাবে রোধ করা সম্ভব হয়েছে।
•গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। বিশেষত ষষ্ঠ তপশিলের স্বায়ত্তশাসিত পরিষদ এবং পঞ্চম তপশিলের 'পেসা' (PESA) আইন তৃণমূল স্তরে আদিবাসীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
সীমাবদ্ধতা ও ব্যর্থতা
• রাজ্যপালের নিষ্ক্রিয়তা (পঞ্চম তপশিল)।বাস্তবে দেখা গেছে, অধিকাংশ রাজ্যের রাজ্যপালরা তপশিলি অঞ্চলের সুরক্ষায় তাদের বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে অনীহা দেখিয়েছেন। উপজাতি উপদেষ্টা পরিষদগুলি অনেক ক্ষেত্রে রাজ্য সরকারের আজ্ঞাবহ সংস্থায় পরিণত হয়েছে।
•উন্নয়ন ও উচ্ছেদ।খনিজ সম্পদ উত্তোলন, বৃহৎ বাঁধ নির্মাণ এবং শিল্পায়নের নামে পঞ্চম তপশিলভুক্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ আদিবাসীকে উচ্ছেদ করা হয়েছে, যা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। পেসা আইনও বহু রাজ্যে সঠিকভাবে কার্যকর হয়নি।
• ক্ষমতার দ্বন্দ্ব ও দুর্নীতি (ষষ্ঠ তপশিল)। ষষ্ঠ তপশিলভুক্ত অঞ্চলে রাজ্য সরকার এবং স্বায়ত্তশাসিত জেলা পরিষদের মধ্যে প্রায়শই প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। এছাড়া পরিষদগুলির বিরুদ্ধে তহবিল তছরুপ, দুর্নীতি এবং অ-আদিবাসী সংখ্যালঘুদের অধিকার উপেক্ষা করার অভিযোগ ওঠে।
পরিশেষে আমরা বলতে পারি যে, ভারতের সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তপশিল আদিবাসীদের অধিকার রক্ষার এক অনন্য ও প্রগতিশীল দলিল। যদিও প্রশাসনিক উদাসীনতা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং পুঁজিবাদী উন্নয়ন মডেলের চাপে এই রক্ষাকবচগুলি বহু ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে, তবুও আদিবাসীদের অস্তিত্ব, আত্মমর্যাদা এবং ‘জল-জঙ্গল-জমি’-র অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এই দুটি তপশিল আজও প্রধান সাংবিধানিক হাতিয়ার হিসেবে কাজ করে চলেছে।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 Samaresh Sir Hingalganj North 24 Parganas.
Comments
Post a Comment