বাংলা ছন্দের ক্লাসিক্যাল পুনরুজ্জীবন বা ছন্দের কঠোর বন্ধন ও গাম্ভীর্য সৃষ্টিতে মোহিতলাল মজুমদারের অবদান আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, চতুর্থ সেমিস্টার বাংলা মেজর। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,বাংলা সাহিত্যের ইতিহাসে কবি ও সাহিত্য-সমালোচক মোহিতলাল মজুমদার(১৮৮৮–১৯৫২) ছিলেন রবীন্দ্র-পরবর্তী যুগের অন্যতম প্রধান ধ্রুপদী বা ক্লাসিক-পন্থী ব্যক্তিত্ব।আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বাংলা ছন্দকে লঘুগতি, তরল মাধুর্য এবং মুক্তি (যেমন: মুক্তক অক্ষরবৃত্ত ও গদ্যছন্দ) দিয়েছিলেন, ঠিক সেখানেই মোহিতলাল মজুমদার ছন্দের মধ্যে অভিজাত গাম্ভীর্য, কঠোর শৃঙ্খল এবং ক্লাসিক্যাল পুনরুর্জীবন ঘটিয়ে এক স্বতন্ত্র ধারার জন্ম দেন। বিংশ শতাব্দীর সূচনায় যখন রবীন্দ্র-ছন্দের লঘু মাধুর্য ও ভাবালুতা বাংলা কবিতাকে আচ্ছন্ন করেছিল, ঠিক সেই সময় মোহিতলাল মজুমদার বাংলা ছন্দে মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্রের ধ্রুপদী (Classical) তেজস্বিতা ও পুরুষাল ভাব ফিরিয়ে আনেন। ছন্দের নিয়মানুবর্তিতা, শব্দচয়নের গাম্ভীর্য এবং সংস্কৃতাশ্রয়ী ভাস্কর্যোপম রূপ...