অদ্বৈত বেদান্ত দর্শন।। অদ্বৈত বেদান্ত মতে 'মোক্ষ' বা মুক্তির স্বরূপ ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দর্শন প্রথম সেমিস্টার মাইনর। আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে,অদ্বৈত বেদান্ত দর্শন অনুযায়ী, মোক্ষ হলো আত্মস্বরূপে অবস্থান এবং অবিদ্যা বা অজ্ঞানের চিরতরে অবসান। আচার্য শঙ্কর জোর দিয়ে বলেছেন, মোক্ষ কোনো নতুন প্রাপ্তি বা অর্জন নয়, বরং আত্মার নিত্যসিদ্ধ মুক্ত স্বভাবের পুনঃউপলব্ধি মাত্র।আর সেখানে - মোক্ষের প্রকৃতি হলো-সাধারণত কর্মের মাধ্যমে কোনো ফল লাভ করা যায়, কিন্তু অদ্বৈত বেদান্তে মোক্ষকে কোনো কর্মের ফল হিসেবে গণ্য করা হয় না।কর্মজাত বস্তু বা ফল পরিবর্তনশীল এবং নশ্বর। মোক্ষ যদি কর্মের দ্বারা উৎপন্ন হতো, তবে তা-ও নশ্বর হতো।তাই- আত্মার স্বরূপ ই হলো 'সচ্চিদানন্দ' (সৎ, চিত্ ও আনন্দ)। অজ্ঞানের কারণে আত্মা নিজেকে বন্ধনযুক্ত মনে করে। জ্ঞানোদয় হলে এই অজ্ঞানের নাশ ঘটে এবং আত্মা তার নিজের পূর্ণ আনন্দরূপ উপলব্ধি করে। তাই মোক্ষ হলো বস্তু লাভ নয়, বরং অজ্ঞানের নিবৃত্তি।তবে- মোক্ষ লাভের একমা...