ভারতের প্রধান রাজনৈতিক দল।।ভারতীয় জনতা পার্টির (BJP) মূল রাজনৈতিক আদর্শ (যেমন- হিন্দুত্ব, একাত্ম মানবতাবাদ) এবং অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচি বিশ্লেষণ করো।
ভারতের প্রধান রাজনৈতিক দল।।ভারতীয় জনতা পার্টির (BJP) মূল রাজনৈতিক আদর্শ (যেমন- হিন্দুত্ব, একাত্ম মানবতাবাদ) এবং অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচি বিশ্লেষণ করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সপ্তম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর। ভারতীয় জনতা পার্টির (BJP) মূল রাজনৈতিক আদর্শ, অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচি আলোচনায় আমরা বলতে পারি-১৯৮০ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টি বর্তমানে ভারতের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে প্রভাবশালী দলগুলির একটি। প্রাক্তন 'ভারতীয় জনসংঘ' (১৯৫১)-এর উত্তরসূরি হিসেবে এই দলটি একটি সুনির্দিষ্ট জাতীয়তাবাদী চিন্তাধারা নিয়ে পরিচালিত হয়।আর সেই নিরিখে বিজেপি-র মূল আদর্শ এবং তাদের নীতিসমূহ আলোচনা করা হলো- ১. মূল রাজনৈতিক আদর্শঃ বিজেপি-র আদর্শিক ভিত্তি মূলত দুটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে-হিন্দুত্ব এবং একাত্ম মানবতাবাদ।যেখানে তাদের- (ক) হিন্দুত্ব বা সাংস্কৃতিক জাতীয়তাবাদঃ এই বিষয়টি ভিনায়ক দামোদর সাভারকর কর্তৃক প্রণীত চিন্তাধারা থেকে গৃহীত। বিজেপি ভারতের জাতীয়তাবাদকে কেবল ভৌগোলিক বা শাসনতান্ত্র...