সাহিত্যের তাৎপর্য।। "সাহিত্যই মানব হৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ" প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থ বিচার করো।পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সাহিত্য’ বিষয়ক ভাবনার ছায়াবলম্বনে উদ্ধৃত মন্তব্যটি" সাহিত্যই মানব হৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ"- অনতিববিক্ষোভ্য এক চিরন্তন সত্যকে তুলে ধরে। সাহিত্য সাহিত্যের নন্দনতত্ত্ব ও দর্শনের দিক থেকে অত্যন্ত গভীর ও তাত্পর্যপূর্ণ। আর সেখানে আমরা দেখতে পাই- • অসীমের ব্যাকুলতা ও সাহিত্যের চিরন্তন রূপ। মানুষের জীবন সীমাবদ্ধ-কাল, স্থান ও শরীরের সীমানায় বাঁধা। কিন্তু মানুষের হৃদয় বা আত্মাও কি সেই ক্ষুদ্র সীমানায় আবদ্ধ থাকতে চায়? তা নয়। মানুষের মনের মধ্যে একটি "ধ্রুব অসীম"-অর্থাৎ অনন্ত সৌন্দর্য, প্রেম, বেদনা ও পরম সত্যকে ছোঁয়ার আকুলতা রয়েছে।আসলে বৈষয়িক জীবন যেখানে মানুষকে সীমাবদ্ধ করে, সাহিত্য সেখানেই অসীমের জানলা খুলে দেয়।আর এখানে রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন— " মানুষ অপ্রয়োজনের টানেই সৃষ্টির আনন্দে মেতে ওঠে। সাহ...