সমাজবিদ্যা। সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার সমাজবিদ্যা মাইনর। শুরুতেই আমরা বলে রাখি যে,সমাজ ও সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। সমাজবিজ্ঞানে এদের মুদ্রার দুই পিঠ হিসেবে বিবেচনা করা হয়।যেখানে একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। আর এই আলোচনা নিজেকে আমরা বলতে পারি যে- •• সমাজঃ সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জটিল জাল (A web of social relationships)। মেকাইভার ও পেজ-এর মতে, সমাজ হলো এমন একটি ব্যবস্থা যেখানে মানুষের মধ্যে আন্তঃক্রিয়া, সহযোগিতা ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে।আবার অন্যদিকে- •• সংস্কৃতি্ঃ সংস্কৃতি হলো মানুষের জীবনযাত্রার প্রণালী (Way of life)। বিজ্ঞানী ই. বি. টাইলরের মতে, সংস্কৃতি হলো সেই জটিল সামগ্রিক রূপ যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, আইন, প্রথা এবং সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত অন্য যেকোনো দক্ষতা বা অভ্যাস। ২. সমাজ ও সংস্কৃতির পরিপূরক সম্পর্ক ১. দেহের সাথে প্রাণের সম্পর্ক: সমাজকে যদি মানুষের...