ভারতের নির্বাচন কমিশন।। ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রধান ত্রুটিগুলি কী কী? ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা নেওয়া প্রয়োজন?
ভারতের নির্বাচন কমিশন।। ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রধান ত্রুটিগুলি কী কী? ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা নেওয়া প্রয়োজন? পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সপ্তম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর। আমরা জানি যে,বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের নির্বাচনী ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। ভারতীয় সংবিধানের ৩২৪ থেকে ৩২৯ নম্বর ধারায় নির্বাচন পরিচালনা ও নির্বাচন কমিশনের কাঠামোর কথা বলা হয়েছে। ভারতীয় গণতন্ত্রকে টিকিয়ে রাখতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিগত কয়েক দশকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থায় বেশ কিছু গভীর ত্রুটি ও সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে।আর সেখানে - ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রধান ত্রুটিসমূহ: অর্থবলের অশুভ প্রভাবঃ নির্বাচনে ক্রমবর্ধমান অর্থের ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। প্রচার, দলীয় কার্যাবলী এবং ভোটাভুটিতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, যা সাধারণ বা সৎ প্রার্থীদের জন্য নির্বাচনে প্রতিযোগিতা করা অসম্ভব করে তোলে। পেশীবল ও রাজনীতির অপরাধীকরণঃ নির্বাচনে প্রভাব ...