পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজর প্রশ্নপত্র ২০২৩। একক-১ ১ক) প্রবন্ধকার হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্যতা কোথায় তা আলোচনা করো। অথবা খ) বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতী সাধনা ও প্রবাসী পত্রিকা তিনটির গুরুত্ব নির্ণয় করো। একক-২ গ) ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল লাল রায়ের সাফল্যের দিকগুলি নির্দেশ করো। অথবা ঘ) উৎপল দত্তের নাট্য প্রয়াসের বিশিষ্টতার পরিচয় দাও। একক-৩ ঙ) নতুন কালের পটভূমিকায় বাঙালির জীবন ও সৃষ্টিতে মধুসূদন দত্তের কবি কৃতির অভিনবত্বের দিকগুলি নির্দেশ করো। অথবা চ) আধুনিক বাংলা কবিতায় নিখিল নাস্তির কবি সুধীন্দ্রনাথ দত্তের বিশেষত্ব কোথায় তা তাঁর কাব্য গুলি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ...