রাজা নাটকের সুদর্শনা চরিত্রটির বিকাশ বা মানসিক সংঘাত আলোচনা করো। (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার বাংলা মেজর)। •আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজা' নাটকের সুদর্শনা চরিত্রটি একটি প্রতীকী চরিত্র।আর সেই চরিত্রের বিকাশ এবং মানসিক সংঘাতই নাটকের মূল উপজীব্য।তবে সুদর্শনার দ্বন্দ্ব মূলত রূপের প্রতি আকর্ষণ এবং অরূপের উপলব্ধির মধ্যে। যে উপলব্ধিতে আসে মানষিক সংঘাত ও পরিণতি। সেই সংঘাতে আমরা রাজা নাটকে দেখতে পাই- • সুদর্শনার মানষিক সংঘাত ও বিকাশঃ আমরা জানি যে, সুদর্শনার মানসিক সংঘাতের সূত্রপাত ঘটে রাজা সম্পর্কে তার ভ্রান্ত ধারণা থেকে এবং তা চূড়ান্ত রূপ পায় অরূপকে রূপে বাঁধতে চাওয়ার মধ্যে দিয়ে।আর সেখান থেকে ঘটে মানষিক সংঘাত। আর সেই সংঘাতের পরিণতি দানে আমরা দেখতে পাই- • প্রথম পর্বঃ রূপ-তৃষ্ণা। সুদর্শনা রূপ ও সৌন্দর্যের প্রতি বরাবরই অত্যন্ত আসক্ত। তিনি তাঁর স্বামীকে (রাজা বা অরূপ ব্রহ্ম) তাঁর অন্ধকার ঘরে দেখতে চান না, বরং বাহ্যিক রূপে তাঁকে দেখতে চান। রাজার অনুপম অরূপ সত্তাকে সে হৃদয়...